Wednesday, March 25, 2026

নামেই জেলবন্দি, রিমসের বাংলোয় বিলাসী জীবন কাটছে লালুর, ভিডিও ঘিরে বিতর্ক

Date:

Share post:

পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় দোষী সাব্যস্ত হয়ে বর্তমানে জেলবন্দি জীবন কাটাচ্ছেন লালু প্রসাদ যাদব। তবে জেলবন্দি অবস্থায় তার বেশিরভাগ সময়ই কেটে গিয়েছে হাসপাতাল বন্দি হয়ে। এরপর করোনা পরিস্থিতির কারণে ঝাড়খণ্ড সরকারের উদ্যোগে রাঁচির রাজেন্দ্র ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস (রিমস) এর ডাইরেক্টের নিজস্ব বাংলোয় রাখা হয়েছে লালুপ্রসাদ যাদবকে। নামে জেলবন্দি হলেও এই বাংলোয় বহাল তবিয়তে দিন কাটছে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রীর। তাঁর সেই বিলাসবহুল জীবন যাত্রার ভিডিও সম্প্রতি ধরা পড়েছে সংবাদমাধ্যমের ক্যামেরায়। এরপরই শুরু হয়েছে বিতর্ক।

ভিডিওতে দেখা যাচ্ছে ঠিক জেল বলতে যেটিকে বোঝায় বর্তমানে লালুপ্রসাদ যাদব মোটেও সেই জায়গায় নেই। বরং সাধারণ মানুষের তুলনায় অনেক বেশি সুবিধা ভোগ করছেন বন্দী অবস্থায় বাংলোর অন্দরে। বিষয়টি প্রকাশ্যে আসতেই লালুকে পুনরায় জেলে পাঠানোর দাবিতে সরব হয়েছে বিজেপি। তবে গেরুয়া শিবির সরব হয়ে উঠলেও এ বিষয়ে মুখ খুলতে দেখা যায়নি আরজেডিকে। অভিযোগ উঠছে ও বিজেপি রাজ্য ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী প্রচেষ্টাতেই জেল ছেড়ে বাংলোয় ঠাঁই হয়েছে লালুর।

আরও পড়ুন:প্রাণ হারালেন প্রথম সারির যোদ্ধারা, করোনা আক্রান্ত হয়ে রাজ্যে ফের মৃত্যু ৫ চিকিৎসকের

প্রসঙ্গত পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় দোষী সাব্যস্ত হয় চার বছরের সাজা হয় লালু প্রসাদ যাদবের। ২০১৮ সালের জানুয়ারি মাস থেকে ঝাড়খন্ড বিরসা মুন্ডা জেলে বন্দী রয়েছেন ৭২ বছরের লালু। তবে শারীরিক অসুস্থতার কারণে ২০১৮ সালের আগস্ট মাস থেকে রাজেন্দ্র ইনস্টিটিউট অফ মেডিক্যাল সাইন্স কলেজে ভর্তি ছিলেন। এরপর করোনা আতঙ্কের জেরে চলতি বছরে তাঁকে রিমস প্রধানের সরকারি বাংলোতে পাঠানো হয়।

Related articles

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...