Friday, April 3, 2026

হাসিনা-মোদি বৈঠকে তিস্তা নিয়ে কোনও ম্যাজিক থাকবে না: বিদেশমন্ত্রী

Date:

Share post:

তিস্তা নিয়ে হঠাৎ করে কোনও চমক বা ম্যাজিক থাকবে না বলে জানিয়েছেন বাংলাদেশের বিদেশমন্ত্রী একে আব্দুল মোমেন।  তিস্তার বিষয়ে মি. মোমেন বলেন, ‘এখানে কোনও ম্যাজিক থাকবে না। হঠাৎ করে এটি সই হবে, এটি আমরা মনে করি না। তবে যেটা হবে তিস্তাটা মোটামুটি রেডি হয়ে আছে। আপনারা জানেন, এর চুক্তি সম্মত হয়ে আছে। কিন্তু সই হয়নি। ভারত সরকার কখনও বলেনি যে, এটি তারা সই করবে না। তারা যেটা বলছে—তাদের অভ্যন্তরীণ সমস্যার কারণে সই করতে পারছে না। এটি ওই পর্যায়ে আছে। নতুন কোনও অগ্রগতি হয়নি।’
নদী বিষয়ে একটি টেকনিক্যাল কমিটি আগামী মাসে ভারতে যাবে এবং আলাপ করবে জানিয়ে মন্ত্রী বলেন, ‘বাকি সাতটি নদীর বিষয়ে একটি কাঠামো নিয়ে আলোচনা হবে।’


প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠকের বিষয়ে মি.মোমেন আরা জানান, ‘সম্ভবত হতে পারে ১৭ ডিসেম্বর। এখনও তারিখ ঠিক হয়নি। আমাদের বিদেশ সচিব ভারতে যাবেন আগামী মাসে। তখন তারিখ ঠিক হবে।’

চারটি সমঝোতা স্মারক সই হতে পারে এবং বিদেশ সচিবের সফরের সময়ে এটি ঠিক হবে জানিয়ে তিনি বলেন, ‘এটি প্রধানত আমাদের সম্পর্ককে চাঙ্গা করা। ১৬ ডিসেম্বর যেমন আমাদের অর্জন, তেমনই ভারতেরও অর্জন।’

আরও পড়ুন- এবার সরকার নির্ধারণ করবে বেসরকারি হাসপাতালের ‘ফি’

Related articles

IPL: বিতর্কিত মন্তব্যের জের, ভালো খেলেও শাস্তি পেলেন অভিষেক

ইডেনে ভাল ইনিংস খেলেও শাস্তি পেলেন সানরাইজার্সের(SRH) ক্রিকেটার অভিষেক শর্মা(Avisek Sharma)। কেকেআরের(KKR) বিরুদ্ধে ম্যাচে বিতর্কিত মন্তব্য করেন অভিষেক।...

Justice for Rahul: নাগরিক মিছিলে নেই আর্টিস্ট ফোরাম, পথে নামবে ইমপা-ফেডারেশন!

শ্যুটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Banerjee)। অভিনেতার আকস্মিক পরিণতিতে টলিউডের অন্তরে একগুচ্ছ...

এনআরএস-এর CCU-তে ভেঙে পড়ল ছাদের চাঙড়! অল্পের জন্য রক্ষা রোগীদের

এনআরএস হাসপাতালে (NRS Hospital) ক্রিটিক্যাল কেয়ার ইউনিট (CCU)- এই হঠাৎ ভেঙে পড়ল ছাদের অংশ!মুহূর্তের মধ্যে বড়সড় বিপর্যয় এড়ানো...

মোদিকে ভয় পেলে দেশের জন্য লড়বে কীভাবে? AAP-রাঘব দড়ি টানাটানি প্রকাশ্যে

রাজ্যসভার ডেপুটি দলনেতার পদ থেকে সরিয়ে দেওয়া নিয়ে ক্ষোভ উগরে দিলেন রাঘব চাড্ডা (Raghav Chadha)। আপের প্রধানের উদ্দেশে...