Saturday, March 14, 2026

শিক্ষা সংক্রান্ত সমস্যা সমাধানের উদ্যোগ, সংগঠন তৈরি বেসরকারি স্কুলগুলির

Date:

Share post:

অতিমারি পর্বে শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষা সংক্রান্ত একাধিক সমস্যার সমাধানের জন্য পশ্চিমবঙ্গের বেসরকারি বিদ্যালয়ের একটি সংগঠন তৈরি হয়েছে। যার নাম ওয়েস্টবেঙ্গল প্রাইভেট স্কুল অ্যাসোসিয়েশন। শিক্ষা সংক্রান্ত সমস্যা সমাধানের পাশাপাশি আগামী বছর থেকে জাতীয় শিক্ষানীতি অনুযায়ী পঠন-পাঠন কার্যকর করার নিয়েও কাজ করবে সংশ্লিষ্ট সংগঠন।

গত ১০ নভেম্বর এই সংগঠন তৈরি হয়। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, অতিমারি পরিস্থিতিতে বিদ্যালয়গুলিতে আর্থিক ক্ষয়ক্ষতির মুখোমুখি হয়েছে তার সমাধান করা মূল উদ্দেশ্য। একইসঙ্গে স্বাভাবিক পরিস্থিতি এলে ছাত্র-ছাত্রীদের বিদ্যালয়ের পঠন পাঠনের সঙ্গে যোগ তৈরি করা অন্যতম উদ্দেশ্য।

এই সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছে কাউন্সিল ফর ইন্ডিয়ান সার্টিফিকেট এক্সাম, সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এবং পশ্চিমবঙ্গ বোর্ডের অধীনে থাকা বেসরকারি বিদ্যালয়গুলি। সংগঠনের সম্পাদক নবারুণ দে একটি বিবৃতিতে জানিয়েছেন, গত ১০ নভেম্বরের সভায় ১০০ টি স্কুল যোগ দিয়েছিল। আরও ৮০০ বেসরকারি স্কুলের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এইভাবে ঐক্যবদ্ধভাবে সমস্যার সমাধান করতে উদ্যোগ নেবে সংগঠন।

সংগঠন বিবৃতিতে জানিয়েছে, অতিমারির কারণে স্কুলগুলিতে অর্থনৈতিক সংকটের মধ্যে পড়েছে প্রাথমিক পর্যায়ে সেই সমস্যার সমাধান করা হবে। পরবর্তী অধ্যায় নবম থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের বিদ্যালয় ফেরানোর কাজে উদ্যোগ নেবে। পাশাপাশি জাতীয় শিক্ষা নীতি কার্যকর হওয়ার জন্য কাজ করবে সংশ্লিষ্ট সংগঠন।

এই সংগঠনের যুগ্ম সহ সভাপতি তথা অ্যাডামাস বিশ্ববিদ্যালয় ও অ্যাডামাস গ্রুপ অফ স্কুলস এর প্রতিষ্ঠাতা অধ্যাপক শমিত রায়। সংগঠন তৈরি প্রসঙ্গে তিনি বলেন, “বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলির অবস্থা অত্যন্ত খারাপ। আর্থিক অবস্থার অবনতি চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছে। তাই বর্তমান সময়ে এই ধরনের সংগঠন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”

আরও পড়ুন- বিএনপি অপপ্রচার চালিয়ে বিদেশেও দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে : শেখ হাসিনা

spot_img

Related articles

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...

চাপের মুখে পিছু হঠল শাহর দফতর: সোনম ওয়াংচুর বিরুদ্ধে গ্রেফতারি তোলা হচ্ছে

লাদাখের পরিবেশ আন্দোলন কর্মী সোনম ওয়াংচুকে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতারি আদৌ আইনসিদ্ধ কী? প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ...

কলকাতায় শুষ্ক আবহাওয়া, শনিবার বৃষ্টি উত্তরবঙ্গে!

উইকেন্ডে সকাল থেকে আংশিক মেঘলা আকাশ থাকলেও বেলা বাড়তে রোদের দাপট চওড়া হচ্ছে দক্ষিণবঙ্গে (South Bengal weather)। কলকাতায়...

IPL শুরুর আগেই নাইটদের বিরাট ধাক্কা, টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন হর্ষিত!

আগামী মাসের শুরু হচ্ছে আইপিএলের (IPL) নতুন সিজন। ইতিমধ্যেই প্রত্যেক দল নিজেদের টিম মেম্বারদের নিয়ে আলোচনায় বসার প্রস্তুতি...