Sunday, June 21, 2026

সিঁড়িতেই বসে আদর দেশি কুকুরদের! সোশ্যাল মিডিয়ায় রতন টাটার প্রশংসায় নেটিজনরা

Date:

Share post:

রতন টাটা। শুধু ভারত নয়, গোটা বিশ্বের প্রায় সব মানুষই এই নামটির সঙ্গে পরিচিত। টাটা গোষ্ঠীর কর্ণধার তো বটেই, সঙ্গে তাঁর পরিচিতি একজন অসাধারণ ব্যক্তিত্ব হিসেবেও। একাধিকবার, বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন ভাবে তিনি তাঁর ব্যক্তিত্বের পরিচয় দিয়েছেন। কঠিন পরিস্থিতিতেও একাধিক ইস্যুতে মতবিরোধ করে প্রতিবাদও করেছেন। এছাড়াও করোনা মোকাবিলায় সাহায্য করতেও পিছুপা হননি তিনি। দান করেছেন অর্থ, হাসপাতাল। এছাড়াও করোনা পরিস্থিতিতেও কর্মীদের ওপর কোনও প্রভাব পড়তে দেননি তিনি। কর্মীদের বেতন দিয়ে গেছেন নিরবিচ্ছিন্নভাবে।


তবে রতন টাটা মানুষ ভালোবাসেন এ কথা যেমন জানা, তেমনই তাঁর পশুপ্রেমের কথাও সকলের জানা। কেরলের হাতি মৃত্যুর ঘটনার তিনি তীব্র প্রতিবাদ করেছিলেন। তেমনই পথ কুকুরদের জন্যও তাঁকে কথা বলতে দেখা গিয়েছে। রতন টাটা তাঁর ইনস্টাগ্রাম ও ট্যুইটার হ্যান্ডেল নিজেই দেখেন। সেখানে সব কিছু পোস্ট তিনি নিজেই করেন। এবারও তেমন একটি পোস্ট করে তিনি জিতে নিলেন সকলের মন। সম্প্রতি দিওয়ালি উপলক্ষ্যে তিনি একটি পোস্ট করেছেন। নিজের অফিসের সিঁড়িতে দুটি দেশি কুকুরের সঙ্গে বসে আছেন তিনি। তাঁর মুখে রয়েছে মাস্ক। এই ছবি শেয়ার করে তিনি লিখেছেন, “বোম্বে হাউসে ওদের সঙ্গে কাটানো একটি হৃদয়ছোঁয়া মুহূর্ত। বিশেষ করে গোয়ার সঙ্গে সময় কাটানো।” এবং নিজের পোস্টের উত্তরেও ওই দেশি কুকুরের নাম কেন গোয়া, তারও ব্যাখ্যা দিয়েছেন টাটাজি। এই পোস্টের পর সোশ্যাল মিডিয়ায় শুধু রতন টাটার প্রশংসা।

আরও পড়ুন- মালদহে বিধি ভেঙে বিজেপির বহুতল দলীয় কার্যালয়, অভিযোগ পুর প্রশাসকের

 

 

View this post on Instagram

 

A post shared by Ratan Tata (@ratantata)

আরও পড়ুন- মালদহে বিধি ভেঙে বিজেপির বহুতল দলীয় কার্যালয়, অভিযোগ পুর প্রশাসকের

Related articles

২০ জুন পশ্চিমবঙ্গ রাজ্য দিবস কেন?

আজকের দিনে, অর্থাৎ 1947 সালের 20 জুন বঙ্গীয় আইনসভার বৈঠকে অখণ্ড বাংলার বিধায়করা বাংলা ভাগ করে পশ্চিমবঙ্গ রাজ্য...

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...

সময়সীমা বাড়াতে নারাজ দিল্লি পুলিশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যন্তর মন্তরে অনড় দীপকে 

প্রশ্নপত্র ফাঁস ও নিট (NEET) পরীক্ষার অনিয়ম ঘিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের উত্তাপ আরও...