Tuesday, March 31, 2026

এবার সরকার নির্ধারণ করবে বেসরকারি হাসপাতালের ‘ফি’

Date:

Share post:

দেশের বেসরকারি স্বাস্থ্য পরিসেবায় শৃঙ্খলা আনতে হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াও বিভিন্ন সেবার‘ফি’ নির্ধারণ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। পাশাপাশি সেবার মান ও সুযোগ সুবিধা অনুযায়ী দেশের বেসরকারি হাসপাতালগুলোর ‘ক্যাটাগরিও’ নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, “আগামীতে প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিকের যেসব চার্জ হবে এবং উনারা সেবা দেবেন, সেই সেবার মূল্য নির্ধারণ করে দেওয়া হবে। সেটা উনাদের সঙ্গে আলোচনার মাধ্যমে করা হবে।
“যে চার্জ নির্ধারণ করে দেওয়া হবে সেগুলো ডিসপ্লে করতে হবে। সেখানে থাকবে এই ক্লিনিক, হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে এই সেবা দেওয়া হয়, এই সেবার মূল্য এই। যেটা তারা একটা বোর্ডে দিয়ে দেবেন, যেটা সরকারি হাসপাতালে আছে।”

বেসরকারি হাসপাতালগুলোর ক্যাটাগরি নির্ধারণ করা নিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিভিন্ন হাসপাতালের মানও আলাদা, কোনো বড় হাসপাতাল বা ক্লিনিকে হয়ত অনেক অর্থ ব্যয় করা হয়েছে। তাই ক্যাটাগরি নির্ধারণ করে দেওয়া হবে এবং তাতে হাসপাতালগুলোও ‘রাজি আছে’।

চিকিৎসা কেন্দ্রে সেবার মান কীভাবে বাড়ানো যায়, সেটাই এ সভার মূল্য উদ্দেশ্য ছিল জানিয়ে মন্ত্রী বলেন, “জনগণ যাতে প্রতারিত না হয়। জনগণ যাতে সঠিক মূল্যে চিকিৎসা পায়। পরীক্ষা-নিরীক্ষা সঠিক মূল্যে করতে পারে। আমরা কমিটি গঠন করে দেব। কমিটি আস্তে আস্তে তাদেরকে নিয়ে এই কাজগুলো করে সুন্দর একটি সমাধান দেবে।”


সামনে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে গেলে সেবা দেওয়ার জন্য বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতাল ও ক্লিনিকগুলোকে প্রস্তুতি নেওয়ার কথাও স্বাস্থ্যমন্ত্রী বলেন।

পর্যালোচনা সভায় বেসরকারি চিকিৎসা কেন্দ্রের লাইসেন্স নিয়েও কথা হয়েছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “আমরা বলেছি, স্বাস্থ্যসেবার মান আরও বাড়াতে হবে। যাদের লাইসেন্স নবায়ন করা নেই, তাদের তা নবায়ন করতে হবে, বিশেষ করে হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের। যদি লাইসেন্স নবায়ন না থাকে, সরকারের নিয়ম-নীতির ভায়োলেশন থাকে, তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। উনারা অনেকে কিছুতে আমাদের সঙ্গে আন্তরিকভাবে একমত হয়েছেন।”

আরও পড়ুন- সিঁড়িতেই বসে আদর দেশি কুকুরদের! সোশ্যাল মিডিয়ায় রতন টাটার প্রশংসায় নেটিজনরা

Related articles

বেশ রাজকীয় লাগছে আমার: মৃত্যুর পরের দৃশ্য নিজেই লিখেছিলেন রাহুল!

ঠিক বিয়াল্লিশেই জলে ডুবে মৃত্যু! আর তার বহু আগেই ২০১৮ সালে নিজের মৃত্যুর অভিজ্ঞতা নিজেই লিখেছিলেন রাহুল। ইতিমধ্যেই...

বর্ডার-গাভাসকর ট্রফিতে বঞ্চিত ইডেন, মুখ খুললেন সৌরভ

বর্ডার-গাভাসকর ট্রফিতে (Border Gavaskar Trophy 2027) ব্রাত্য কলকাতা। ঐতিহ্যের ইডেনে(Eden) শেষবার ২০০১ সালে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট হয়েছিল। ঘরের মাঠে...

বহিরাগত দিয়ে বাংলার ভোট দখলের ছক বিজেপির! তীব্র আক্রমণ মমতার, ফের জ্ঞানেশ কুমারকে কড়া চিঠি

বাইরে থেকে লোক এনে বাংলায় ভোট দখল চাইছে বিজেপি। তাতে মদত দিচ্ছে নির্বাচন কমিশন। এই অভিযোগ তুলে সোমবার,...

তারকার অভাব, তৃণমূলের ‘প্রাক্তনী’ লিয়েন্ডারকে দলে টানল বিজেপি

বাংলায় ভোটের আগে বিজেপির (BJP) চমকের রাজনীতি অব্যাহত। এবার যোগ দিলেন তৃণমূলের নিষ্ক্রিয় থাকা লিয়েন্ডার পেজ(Leander Paes)।মঙ্গলবার নয়া...