Monday, April 13, 2026

সচেতনতায় বাঁচল কলকাতার দুই ফুসফুস, পুণ্যার্থীদের ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

প্রশাসন কাউকে জোর করেনি, কোর্টের নির্দেশ মেনে ছট পালন করছেন মানুষই- পূণ্যার্থীদের ধন্যবাদ জানিয়ে এ মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার, বিকেলে ছটপুজো উপলক্ষ্যে হেস্টিংসের তক্তা ঘাটের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পুরও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা। এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন , “আমরা কোর্টের নির্দেশ মেনে, করোনা বিধিকে মাথায় রেখে সব উৎসব পালন করেছি। এটা আপনাদের জন্য সম্ভব হয়েছে”। কটাক্ষ করে মমতা বলেন, “কেউ কেউ আসে ভাষণ দিয়ে চলে যায়। কিন্তু আমরা সব সময় সব উৎসবে সঙ্গে থাকি”।

আদালতের নির্দেশ মেনে এদিন বাঁচল কলকাতার দুই ফুসফুস রবীন্দ্র সরোবর এবং সুভাষ সরোবর। এই দু’টি জায়গাতেই এদিন ছটপুজো করা হয়নি।

রবীন্দ্র সরোবরের সামনে সকালে কয়েকজন পুর্ণার্থী ঢোকার চেষ্টা করলেও পুলিশের সতর্ক পাহারায় সেটা সম্ভব হয়নি। বিকেলের পর থেকে আর কোনো পুণ্যার্থী ঢোকার চেষ্টা করেননি।

সুভাষ সরোবরে ঢোকার চেষ্টা করেননি কেউ। পুণ্যার্থীরা নিজে থেকেই যাননি বলে জানান অঞ্চলের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সাধন পান্ডে। তিনি বলেন, স্থানীয় মানুষ সচেতনতার পরিচয় দিয়েছেন। তাঁরা নিজেরাই সুভাষ সরোবর পুজো করার জন্য যাননি। তবে প্রশাসনের তরফ থেকে সুভাষ সরোবরের ঠিক সামনে তাঁদের জন্য কৃত্রিম জলাশয় তৈরি করে দেওয়া হয়েছিল। সেখানেই ছট পালন করেন তারা। এদিন ছোটি ছটে ছিল অস্তগামী সূর্যের পুজো। শনিবার উদীয়মান সূর্যের পুজো করা হবে। সেদিনও মানুষ সচেতনতা পরিচয় দেবেন বলে আশা করছে পুলিশ প্রশাসন।
এভাবেই আদালতের নির্দেশ মেনে ছট পালন করার পরামর্শ দেন মুখ্যমন্ত্রীও।

আরও পড়ুন- হাজার টাকায় অক্সফোর্ডের করোনা টিকা ফেব্রুয়ারিতেই, জানাল সেরাম

Related articles

অবাধ ভোট করতে তৎপর কমিশন, টোল ফ্রি নম্বর ও ই-মেইল চালু করল সিইও দফতর 

অবাধ ও শান্তিপূর্ণ ভোট সুনিশ্চিত করতে এবার আরও এক ধাপ এগোল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। সোমবার খোদ...

ফের অতিসক্রিয়তা কমিশনের! ভোটের ১০ দিন আগে রাজ্যে নতুন পুলিশ পর্যবেক্ষক 

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট যত এগিয়ে আসছে, বাংলার ভোট-যুদ্ধে নজরদারি ততই আটসাঁটো করছে নির্বাচন কমিশন। ভোট শুরুর মাত্র ১০...

মহিলাদের বিশ্বকাপে রেকর্ড পুরস্কারমূল্য,টাকার অঙ্ক শুনলে চমকে যাবেন

এক মাস আগেই শেষ হয়েছে পুরুষদের টি২০ বিশ্বকাপ। মহিলাদের টি২০ বিশ্বকাপ (Women’s T20 World Cup 2026) শুরুর আর...

শুধু দক্ষিণ কলকাতাতেই ৪০০ স্পর্শকাতর বুথ! শুরু পোস্টাল ভোট

নির্বাচনে কোনওরকম ঢিলে মনোভাব দেখাচ্ছে না রাজ্য পুলিশ। কলকাতা পুলিশের তরফেও শহরের প্রতিটি ক্ষেত্রকে কড়া নজরদারির মধ্যে রাখা...