Saturday, June 20, 2026

কৃত্রিম জলাশয়ে ছটপুজোর সুযোগ করে নজির গড়ল সন্তোষ মিত্র স্কোয়ার

Date:

Share post:

আজ সূর্যাস্ত থেকে পুজো শুরু হয়েছে।এই ছট পুজো চলবে আগামীকাল সূর্যোদয় পর্যন্ত। ইতিমধ্যেই আদালতের নিষেধাজ্ঞা সত্ত্বেও রবীন্দ্র সরোবরে ছটপুজো করার দাবিতে বিক্ষোভ দেখিয়েছেন পুণ্যার্থীরা। যদিও আদালতের নির্দেশে রবীন্দ্র সরোবর ও সুভাষ সরোবরে নিষিদ্ধ করা হয়েছে ছটপুজো।

আরও পড়ুন- হাজার টাকায় অক্সফোর্ডের করোনা টিকা ফেব্রুয়ারিতেই, জানাল সেরাম
তবু এই ব্যতিক্রমী আবহের মধ্যেই পথ দেখাল সন্তোষ মিত্র স্কোয়ার ।এবারের দুর্গা পুজো দর্শকবিহীন করার প্রথম প্রয়াস শুরু হয়েছিল যাদের হাত ধরে, এবার ছট পুজোতেও কৃত্রিম জলাশয় নির্মাণ করে উৎসবে মাততে সাহায্য করলেন তারা। কয়েক হাজার পুণ্যার্থী সেই কৃত্রিম জলাশয়ে এবারের মতো ছটপুজোতে সামিল হয়েছেন ।
এ প্রসঙ্গে অন্যতম উদ্যোক্তা সজল ঘোষ বলেন, আমরা সর্বধর্ম সমন্বয়ে বিশ্বাসী। আমরা চাই উৎসব হোক কিন্তু সংক্রমণ এড়িয়ে। দুর্গাপুজোতে সম্পূর্ণভাবে দর্শক প্রবেশ নিষিদ্ধ ছিল। আর এখন পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসায় আমরা এবার কৃত্রিম জলাশয় নির্মাণ করে সমস্ত নিয়মবিধি মেনে ছটপুজোতে সামিল হওয়ার সুযোগ করে দিয়েছি পুণ্যার্থীদের। তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সবাই ।

Related articles

দিঘায় বোটিং দুর্ঘটনায় মৃত্যু পর্যটকের, উঠছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন 

দিঘায় বোটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল পূর্ব বর্ধমানের শক্তিগড়ের বাসিন্দা শেখ বাপনের (২৮)। শনিবার সকালে এই ঘটনাকে...

জেনারেল কামরায় ওঠা নিয়ে তুমুল অশান্তি! দিল্লির স্টেশনে সহযাত্রীদের মারে মৃত্যু যাত্রীর

ট্রেনের জেনারেল কামরায় বসা এবং ওঠা নিয়ে বচসা থেকে চরম পরিণতি। সহযাত্রীদের নির্মম মারধরের জেরে মৃত্যু হল এক...

কালীঘাটের জাতীয় কর্মসমিতির বৈঠকে জোড়া সিদ্ধান্ত, তৈরি হল তৃণমূলের নয়া শৃঙ্খলা রক্ষা কমিটি

শনিবার অনুষ্ঠিত হল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে দলের জাতীয় কর্মসমিতির গুরুত্বপূর্ণ বৈঠক। এদিনের বৈঠক থেকে মূলত দুটি...

রাম মন্দিরে চুরি গেল দানের ৬০ কেজি রুপোর বার! তদন্তে সিট

রাম মন্দিরে দানের টাকা ও গয়না চুরির ঘটনায় শোরগোল পড়েছে দেশজুড়ে। এবার সেই ঘটনার তদন্তে নেমে এক বিস্ফোরক...