Monday, April 13, 2026

হাজার টাকায় অক্সফোর্ডের করোনা টিকা ফেব্রুয়ারিতেই, জানাল সেরাম

Date:

Share post:

সবকিছু ঠিকঠাক থাকলে ভারতে ফেব্রুয়ারিতেই চলে আসবে অক্সফোর্ডের করোনা টিকা। দুটি ডোজের দাম পড়বে হাজার টাকার মত। তবে প্রথম দফায় এই টিকা বা ভ্যাকসিন দেওয়া হবে শুধুমাত্র স্বাস্থ্যকর্মী ও বয়স্কদের। আমজনতার বাকি অংশের জন্য করোনা টিকা মিলবে এপ্রিলে। বিশ্বের বৃহত্তম টিকা উৎপাদনকারী সংস্থা সেরাম ইন্সটিটিউট অব ইন্ডিয়ার শীর্ষ কর্তা আদর পুনাওয়ালা শুক্রবার দিল্লিতে এক অনুষ্ঠানে একথা জানান।

সেরাম কর্তা পুনাওয়ালা বলেন, দু’দফায় চালু হবে করোনাভাইরাসের প্রতিষেধক ভ্যাকসিন। ২০২১ সালের ফেব্রুয়ারি ও এপ্রিলে। প্রথমে টিকা দেওয়া হবে স্বাস্থ্যকর্মী ও প্রবীণদের। এছাড়া ভারতের সাধারণ জনগণ এপ্রিল থেকে পাবে এই ভ্যাকসিন। তিনি বলেন, দেশের সব মানুষকে করোনা টিকা দেওয়ার জন্য আরও ২/৩ বছর সময় লাগবে। প্রাথমিকভাবে দু’টি ডোজ দেওয়া হবে। আর এই ভ্যাকসিন বা টিকার দাম ১ হাজার টাকার মধ্যেই হবে। সকলেই যদি ইচ্ছুক হন, তাহলে ২০২৪ সালের মধ্যেই ভারতের সব নাগরিককে কোভিড টিকা দেওয়া সম্ভব। তবে একইসঙ্গে পুনাওয়ালা জানিয়েছেন, সব কিছুই নির্ভর করছে চূড়ান্ত পর্বের ট্রায়ালের সাফল্য ও টিকা তৈরির সরকারি অনুমোদনের ওপর।

আরও পড়ুন- দাদাগিরি বরদাস্ত নয়, শুরুতেই চিনের প্রতি কড়া মনোভাব বাইডেনের

Related articles

মহিলাদের বিশ্বকাপে রেকর্ড পুরস্কারমূল্য,টাকার অঙ্ক শুনলে চমকে যাবেন

এক মাস আগেই শেষ হয়েছে পুরুষদের টি২০ বিশ্বকাপ। মহিলাদের টি২০ বিশ্বকাপ (Women’s T20 World Cup 2026) শুরুর আর...

শুধু দক্ষিণ কলকাতাতেই ৪০০ স্পর্শকাতর বুথ! শুরু পোস্টাল ভোট

নির্বাচনে কোনওরকম ঢিলে মনোভাব দেখাচ্ছে না রাজ্য পুলিশ। কলকাতা পুলিশের তরফেও শহরের প্রতিটি ক্ষেত্রকে কড়া নজরদারির মধ্যে রাখা...

লক্ষ্য মহাকাশ জয়, ইসরোর বিশেষ প্রশিক্ষণ শিবিরে ডাক পেল মেমারির অহন মান্না

চার লক্ষেরও বেশি পরীক্ষার্থীর ভিড় ঠেলে শেষমেশ সেরাদের তালিকায় জায়গা করে নিল মেমারির অহন মান্না। ভারতীয় মহাকাশ গবেষণা...

ট্রাইবুনালে ‘পাস’ করলে কি হবে ভোটারদের: নজিরবিহীন পদক্ষেপের ভাবনা সুপ্রিম কোর্টের

বাংলার নির্বাচনে এবার সুপ্রিম কোর্টের ১৪২ ধারার প্রয়োগ? নির্বাচন কমিশনের তৈরি করা জটিলতা কাটিয়ে বৈধ ভোটারদের ভোটাধিকারের পথ...