Wednesday, June 3, 2026

করোনা মুক্তির আর্তি নিয়ে চন্দননগরে মহাসপ্তমীর পুজো

Date:

Share post:

“মা, অতিমারি করোনা থেকে মুক্তি দাও”- মহাসপ্তমীতে এই প্রার্থনাতেই জগৎজননী জগদ্ধাত্রীর আরাধনা শুরু করলেন চন্দননগরবাসী। সেই ১৯৮৪ সাল, তৎকালীন ভারতবর্ষের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর, আর মাঝে একটি বছরে প্রাকৃতিক বিপর্যয়ে চন্দননগরের জগদ্ধাত্রী পুজো কিছুটা জৌলুস হারিয়েছিল। কিন্তু ২০২০ যেন সবকিছুকে ছাপিয়ে গেল। কলকাতা বনাম চন্দননগর পুজোর ক্ষেত্রেও অনেকটা সেরকম। চন্দননগরের সৃষ্টি আলো দুর্গাপুজো আলোকিত করল। বিপুল বাজেটের সাহায্যে সাবেকিয়ানা ভুলে কলকাতা মণ্ডপসজ্জার পাশাপাশি প্রতিমাতেও থিমের ছোঁয়া আনল। কিন্তু চন্দননগর মন্ডপ সজ্জায় থিমকে হাতিয়ার করলেও এঁদের সিংহভাগই সবেকিয়ানার সাথে বন্দি। চন্দননগরের প্রতিমা মানেই সুদৃশ্য-সুবিশাল, ডাকের সাজ সমৃদ্ধ জগৎজননী বলতে যা বোঝায় ঠিক তাই।

বাজেটের বিচারে কলকাতার কাছাকাছি না হলেও জগদ্ধাত্রীতে চন্দননগরে মানুষের জনসমাগম অনেককেই হার মানায়। কিন্তু এবার বাধ সেধেছে করোনা। চন্দননগর থেকে ভদ্রেশ্বর পর্যন্ত মোট ১৪টি নামজাদা পুজো কমিটি ঘট পুজোকেই বেছে নিয়েছেন। বাকি যে সমস্ত পুজোগুলি হচ্ছে তা মোটামুটি বললেই চলে। নেই সেভাবে আলোর জৌলুস। তবে প্রতিমায় আছে সেখানে আছে সাবেকিয়ানা। চন্দননগর বাগবাজার এবার ৩ডির দ্বারস্থ। কারণ আদালতের নিয়ম মেনে সামান্য লোকের দ্বারা বিসর্জনের দিন এখানের সুবিশাল প্রতিমা লরিতে তোলা সম্ভব নয়।

আরও পড়ুন:বিজেপি বিরোধী বিমল-বিনয়, সঙ্গে গোর্খালিগ- জিএনএলএফ: পাহাড়ে বিজেপি নো-হোয়্যার! কিশোর সাহার কলম

তাই তারা ঘট পুজো করে সেই ঘটকেই বিসর্জন দেবে। তবে দর্শকদের দুধের সাধ ঘোলে মেটাতে বাগবাজারের মণ্ডপে এলে তাঁরা ৩ডি প্রতিমার আয়োজন করেছে। চন্দননগর তেমাথা গোটা শহরে এই কমিটিই সর্বোচ্চ প্রতিমা করে থাকে বলে জানা। তবে করোনা আবহে তাঁরাও এবারে প্রতিমার উচ্চতা কিছুটা কম করেছে। মানকুন্ডু সার্বজনীন বরাবরই বড় পুজো হিসাবে খ্যাত। আলোকসজ্জা থেকে মঞ্চ কিংবা প্রতিমা সবকিছুতেই টেক্কা দিত পারত অন্য বারোয়ারিকে। কিন্তু এবারে তার সিকিভাগও নেই। তবে এবারের পুজোয় গোটা চন্দননগরবাসীর জগৎজননীর কাছে একটাই প্রার্থনা “মা করোনা থেকে জগৎকে রক্ষা মা”!! তাহলেই তো আসছে বছর আবার হবে মা।

Related articles

অধীর বললেন, ইতিহাসের পুনরাবৃত্তি, বেসুরোদের কোন স্বীকৃতি দিচ্ছেন জ্ঞানেশ কুমার!

১৯৯৮ সালে কংগ্রেস ভেঙে তৈরি হয়েছিল তৃণমূল কংগ্রেস। ২০২৬ সালে সেই তৃণমূল ভেঙে তৈরি হচ্ছে কোন দল? সেটাই...

আজ থেকেই অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা: ঘোষণা মুখ্যমন্ত্রীর, একনজরে কারা পাবেন-কারা বাদ

বিধানসভা নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি বিজেপি (BJP) দিয়েছিল, সেই মতোই শুরু হল অন্নপূর্ণা যোজনা। বুধবার থেকেই বৈধ উপভোক্তাদের...

বড় সিদ্ধান্ত! একযোগে রাজ্যের সব কমিটি-শাখা সংগঠন ভাঙল তৃণমূল

রাজ্যের সব কমিটি ও শাখা সংগঠন ভেঙে দিল তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। ভেঙে দেওয়া হল দলের তৃণমূল, যুব...

সরকারি পরিষেবা সংক্রান্ত সমস্যার সমাধানে চালু ‘আপনার সরকার আপনার পাশে’ কর্মসূচি 

রাজ্যে বিজেপি সরকারের পরিষেবা পেতে যাতে সাধারণ মানুষের কোনও সমস্যা না হয় সেই কথা মাথায় রেখে এবার নতুন...