Wednesday, March 11, 2026

জোড়া অধিনায়কত্ব আমাদের সংস্কৃতিতে খাপ খায় না! কে বললেন?

Date:

Share post:

জোড়া অধিনায়কত্ব আমাদের সংস্কৃতিতে খাপ খায় না। ওটা অস্ট্রেলিয়া-ইংল্যান্ডে চলতে পারে। স্পষ্ট ভাষায় বললেন দেশের প্রথম বিশ্বকাপজয়ী ভারত অধিনায়ক। রোহিত শর্মাকে টি-২০ ফরম‍্যাটে নেতৃত্ব তুলে দেওয়া প্রসঙ্গে কপিল দেব বলেন, বিভাজিত অধিনায়কত্ব বা বিভিন্ন ফরম্যাটে ভিন্ন অধিনায়ক প্রসঙ্গে তিনি বলেন, একটি ম‍্যাল্টিন‍্যাশনাল কোম্পানিতে যেমন দুজন বস থাকতে পারে না, তেমনক একটি ক্রিকেট দলে দু’জন অধিনায়ক থাকতে পারে না, এতে ক্রিকেটারদের অসুবিধা হবে বলে মনে করেন কপিল দেব। সদ্য অ্যাঞ্জিওপ্লাস্টি করে সুস্থ কপিল একটি আলোচনাসভায় এই মন্তব্য করেন।

আরও পড়ুন : কাতারে করোনা পজিটিভ বাংলাদেশ ফুটবল টিমের ম্যানেজার-ফিজিও

তিনি জুড়েছেন, তিন ফরম‍্যাটেই ভারতীয় দলের ৭০-৮০% খেলোয়াড় প্রায় একই। তাই ওদের আলাদা ক‍্যাপ্টেনের থিওরি পছন্দ হওয়ার কথা নয়। তিনি এও বলেন যে এই মুহুর্তে বিরাট কোহলির যোগ্য অধিনায়ক ভারতীয় ক্রিকেট দলে। তাকেই সুযোগ দেওয়া হোল। শুধু বিভাজিত অধিনায়কত্বই নয়, দলে বোলিং নিয়েও মুখ খোলেন সর্বকালের অন্যতম সেরা অল রাউন্ডারের। দলের ফাস্ট বোলিং নিয়ে যে সন্তুষ্ট নন, সেটাও জানিয়েছেন। অ্যাক্রস সিম বোলিং ঠিক নয়। বোলিংয়ে সুইং আনতে হবে। অনেক ক্ষেত্রেই ফাস্ট বোলিংয়ের চাইতে সুইং বোলিং কার্যকর। আইপিএলে সন্দীপ শর্মা সেটা করে দেখিয়েছে।

spot_img

Related articles

আলু চাষিদের পাশে রাজ্য, সরাসরি আলু কেনার ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

রাজ্যে আলুর বাম্পার ফলন হলেও সঠিক দাম না পেয়ে সংকটে পড়েছেন চাষিরা। এই পরিস্থিতিতে আলু চাষিদের স্বার্থ রক্ষায়...

জুনিয়র আর্টিস্টদের জন্য বিশেষ উদ্যোগ ফেডারেশন সভাপতি স্বরূপের

জুনিয়র আর্টিস্ট বা এক্সট্রা- যে নামেই ডাকা হোক না কেন, তাঁরা আসলে শিল্পী-অভিনেতা। কিন্তু বিভিন্ন সময় অসুবিধা সম্মুখীন...

বঞ্চনা থেকে নাগরিকত্বহীনতা, ধর্নামঞ্চ থেকে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ালেন বিশিষ্টরা

কেন্দ্রের বিজেপি সরকারের বঞ্চনা, এসআইআর (SIR) প্রক্রিয়া এবং নির্বাচন কমিশনের ভূমিকার বিরুদ্ধে তৃণমূলের ধরনামঞ্চ মঙ্গলবার পরিণত হয়েছিল প্রতিবাদের...

মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষায় মমতার লড়াই ‘ঐতিহাসিক’, ধর্নামঞ্চে বললেন সুবোধ সরকার

এসআইআর ইস্যুতে সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকারের প্রশ্নে এমন লড়াই বিরল, ধর্মতলার ধর্নামঞ্চে এসে মুখ্যমন্ত্রীর এই আন্দোলনের প্রশ্নংসা করে...