Monday, April 13, 2026

‘হরিপালের দাদা’ বেচারাম, পোস্টার ঘিরে মত জেলা তৃণমূল নেতৃত্বের

Date:

Share post:

“নন্দীগ্রামের দাদা শুভেন্দু অধিকারী হলে, হরিপালের দাদা বেচারাম মান্না”। ‘দাদার অনুগামী’দের পোস্টার হুগলির হরিপালে পড়ায় প্রতিক্রিয়া তৃণমূলের জয় হিন্দ বাহিনীর সভাপতির। ‘আমরা দাদার অনুগামী’- শুভেন্দু অধিকারীর নাম ও ছবি দেওয়া এই পোস্টার পড়ল হুগলির হরিপালে।

পোস্টারে লেখা রয়েছে “তোমার সাথেই কাটবে জীবন…”। এই পোস্টার প্রসঙ্গে হরিপালের তৃণমূলের জয়হিন্দ বাহিনীর সভাপতি স্বরূপ মিত্রর মত, রাতের অন্ধকারে যাঁরা শুভেন্দু অধিকারীর অনুগামী বলে পোস্টার মারে, তারা আসলে বিজেপির কর্মী। তাঁর মন্তব্য, “নন্দীগ্রামের দাদা যদি শুভেন্দু হতে পারেন, তবে হরিপালের বুকে একটাই দাদা বেচারাম মান্না”। মুখ্যমন্ত্রীর নির্দেশ হরিপাল ও সিঙ্গুরে যে উন্নয়ন বেচারাম মান্না করেছেন তাতে তৃণমূল কর্মী থেকে সকলেই বেচারাম মান্নাকে ‘দাদা’ বলেন বলে মত স্বরূপ মিত্রর।

আরও পড়ুন : আমাকে না বলে অধীর বরং বাংলার ভোটে কিছু করে দেখান: সিব্বল

গত কয়েক মাস ধরে রাজ্যের বিভিন্ন জেলায় শুভেন্দু অধিকারীর নামে ছবি দিয়ে ‘তাঁর অনুগামী’দের পোস্টার পড়ছে। তাই নিয়ে জেলার রাজনীতিতে যথেষ্ট শোরগোল পড়ে যায়। এর আগেও বিভিন্ন জায়গায় তার অনুগামীদের পোস্টার নজরে পড়ে। এ এদিন হরিপালে এই পোস্টার দেখা যায়। কিন্তু সেই ঘটনাকে বিন্দুমাত্র গুরুত্ব দিতে নারাজ তৃণমূলের জেলা নেতৃত্ব। তাঁদের অভিযোগ শাসকদলের অন্দরে বিভেদ সৃষ্টি করতেই এ কাজ করছে বিজেপি। যদিও তাঁদের বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করেছে জেলা বিজেপি নেতৃত্ব।

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...