Wednesday, June 24, 2026

বাঁকুড়ায় মুখ্যমন্ত্রীর সভায় রেকর্ড ভিড়ের প্রস্তুতি তৃণমূল শিবিরে

Date:

Share post:

বাঁকুড়ার যে চতুর্ডিহি গ্রামে আদিবাসী পরিবারে মধ্যাহ্নভোজ সেরেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার থেকে তিন কিলোমিটার দূরে সুনুকপাহাড়ি হাটতলায় বুধবার জনসভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আর সেই সভায় রেকর্ড ভিড়ের প্রস্তুতি নিচ্ছেন জেলা তৃণমূল নেতৃত্ব। করোনা বিধি মেনে কীভাবে তা করা সম্ভব এ নিয়ে চর্চা শুরু হয়েছে জেলা রাজনীতিতে।

জেলা তৃণমূল নেতৃত্বের দাবি, দূরত্ব এবং স্বাস্থ্য-বিধি মানার সব প্রস্তুতি তাঁরা নিয়ে রাখছেন। সেই মতো কর্মীদের কাছেও নির্দেশ পাঠানো হয়েছে। বাঁকুড়া জেলা তৃণমূল সভাপতি তথা রাজ্যের মন্ত্রী শ্যামল সাঁতরা জানান, জেলার প্রতিটি বুথ থেকে ৫০ জনকে নেত্রীর জনসভায় আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর জন্য কমপক্ষে ১৬০০টি বড় গাড়ির ব্যবস্থা করা হয়েছে।

তৃণমূলের ব্লক ও অঞ্চল নেতৃত্বকে নির্দেশ দেওয়া হয়েছে,
গাড়িতে ওঠার আগে ও সভাস্থলে নামার সময় প্রত্যেকের হাতে স্যানিটাইজ়ার স্প্রে করতে হবে।
সে জন্য প্রতিটি গাড়িতে পর্যাপ্ত পরিমান স্যানিটাইজ়ার রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
সভায় আসা প্রত্যেকের জন্য মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে।
যাঁরা মাস্ক নিয়ে আসতে ভুলে যাবেন, দলের তরফে তাঁদের মাস্ক দেওয়া হবে।

সামনেই বিধানসভা ভোট। তার আগে একগুচ্ছ কর্মসূচি নিয়ে সোমবার বাঁকুড়ায় যাচ্ছেন মুখ্যমন্ত্রী। তার মধ্যে প্রশাসনিক কর্মসূচির সঙ্গে রাজনৈতিক কাজও থাকছে। তাই মুখ্যমন্ত্রীর এই সফর ঘিরে বিধানসভা ভোটের প্রস্তুতি ঝালিয়ে নিতে তৎপরতা শুরু হয়েছে জেলা তৃণমূল।

আরও পড়ুন : শিলিগুড়িতে শুভেন্দুর ছবির সঙ্গে ইনি কে?

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...