Friday, April 3, 2026

অশালীন ভাষায় মন্ত্রী সাধন পান্ডেকে আক্রমণ পরেশের

Date:

Share post:

এবার সাধন পান্ডে আর পরেশ পালের লড়াই নেমে এলো প্রকাশ্য রাস্তায়। সাধন পরেশের নাম না করে বললেন, গুণ্ডা দিয়ে এলাকার লোককে ভয় দেখাচ্ছে বিধায়ক। আর পরেশ কুরুচিপূর্ণ ইঙ্গিত করে রাজ্যের মন্ত্রী সাধন পান্ডেকে পাল্টা ‘ছাগল’ বললেন। দলীয় নেতৃত্ব সেসব শোনার পর কী বলেন, সেটাই দেখার।

আরও পড়ুন : বিজেপির পাঁচ সদস্যের তৃণমূলে যোগদানকে গুরুত্ব দিতে নারাজ বিজেপি

ঘটনা ৩১ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনী। সেখানে বলতে উঠে সাধন বলেন, বলতে খারাপ লাগছে, এলাকার নেতা গুণ্ডা দিয়ে এলাকার মানুষকে ভয় দেখাচ্ছেন। এখানে পার্কে খেলার জায়গা, হাঁটার জায়গা। ইলিশ উৎসব হয়। কাঁটা পড়ে থাকে। নিরামিষাশী মাড়ওয়ারি সমাজ আমাকে এসে অভিযোগ করেন, একটু হাঁটতেও পারব না! হচ্ছেটা কী! যত বড় নেতাই হোন, আমি এসব মানতে পারব না। ফুলবাগানে পানের দোকান করেছে। তাকে ব্যবসা করতে না দিয়ে দোকানের সামনে মূর্তি বসিয়ে দেওয়া হলো। আরে ব্যবসা করতে দেবে না! আর প্রতিবাদ করলে রাতে লোক নিয়ে গিয়ে বাড়িতে গুণ্ডামি।

এরপরে সাধন আরও বিস্ফোরক। বলেন, দলকে বলে কোনও লাভ নেই। ভাবখানা এমন গুণ্ডামি চলছে, চলুক। তাই নিজেদেরকেই জবাব দিতে হবে।

আরও পড়ুন : শুধু বাংলা নয়, একুশে দেশের ৫ রাজ্যে বাজবে নির্বাচনী ডঙ্কা, জানুন বিস্তারিত

পাল্টা পরেশ বলেন, উনি অন্যের ভালো দেখতে পান না। তাই যদি হয়, তাহলে লোকসভা ভোটে আমরা ৫৪ হাজারে লিড দিই, আর উনি এলাকায় হারেন কেন? এরপরই কাণ্ডজ্ঞান হারিয়ে ছাগল বলেন ক্রেতা সুরক্ষা মন্ত্রীকে। বলেন, যেখানে পারেন উনি বলুন।

সাধন-পরেশ দ্বন্দ্ব বহু দিনের। কিন্তু ভোটের মুখে এমন প্রকাশ্য কাদা ছোড়াছুড়িতে লাভ যে গেরুয়া শিবিরের তা বলার অপেক্ষা রাখে না।

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...