Tuesday, March 17, 2026

তাহলে রাজনীতিতে? সম্ভাবনা উড়িয়ে দিলেন না সৌরভ!

Date:

Share post:

সৌরভ গঙ্গোপাধ্যায় কি রাজনীতিতে আসছেন? বাংলা জুড়ে বহু মানুষের প্রশ্ন। মাস আষ্টেক আগে এমন প্রশ্ন ওঠার আগেই সেই বল সোজা মাঠের বাইরে ফেলতেন মহারাজ। কিন্তু একটি বাংলা চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এই প্রথম সৌরভ এই জল্পনা উড়িয়ে দিলেন না। উল্টে কী বললেন?

সৌরভ তাঁর রাজনীতিতে আসার জল্পনা জিইয়ে রেখে বলেন, রাজনীতির কথা পরে হবে। অর্থাৎ, রাজনীতি আমার জন্য নয়। রাজনীতিতে আমি আসব না, এমন কথা বলেননি। বলেছেন, রাজনীতির কথা পরে হবে। অর্থাৎ এই প্রথম সৌরভ সরাসরি বল মাঠের বাইরে ফেলে ‘না’ বললেন না। হ্যাঁ -এর সম্ভাবনা জিইয়ে রাখলেন৷ দরজা খোলা রাখলেন। আর এখান থেকেই শুরু হয়েছে নানা জল্পনা।

তবে কী সৌরভকে এই বিধানসভা ভোটেই অন্য রূপে দেখা যাবে? নাকি ভোটের পর দাদার আবির্ভাব হবে? রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বলছেন, এমন শিক্ষিত, প্রথিতযশা মানুষ রাজনীতিতে এলে তো ভালোই। আর এক কালে সৌরভ ঘনিষ্ঠ প্রাক্তন বাম মন্ত্রী ও বর্তমান বিধায়ক অশোক ভট্টাচার্য বলছেন, আমার সঙ্গে শেষ কথা হয়েছে, ও রাজনীতিতে আসছে না।

সৌরভকে নিয়ে জল্পনা তৈরি হওয়ার পিছনে প্রথম কারণ, বোর্ড সভপতি হওয়ার আগে অমিত শাহের সঙ্গে দিল্লিতে বৈঠক। এরপর সৌরভের হাতে বোর্ডের দায়িত্ব দেওয়ার পর অমিত পুত্র জয়ের সঙ্গে ঘনিষ্ঠতা ও জুটিতে দুর্দান্ত কাজ।

দ্বিতীয় লক্ষ্যণীয় বিষয়, বাম আমলে ক্রিকেট অ্যাকাডেমি করার জন্য নিউটাউনে ৩ একর জমি দেওয়া হয় সৌরভকে। সম্প্রতি নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রীর কাছে সেই জমি ফেরত দিয়ে আসেন। অর্থাৎ কোনও বিতর্ক বা প্রশ্নের মুখে পড়তে চাইছেন না। যদি কোনও দলের ‘মুখ’ হতে!

তৃতীয়ত, এ বছর ৮ জুলাই ৪৮তম জন্মদিনে সৌরভ জায়া ডোনা বলেছিলেন, সৌরভ রাজনীতিতে আসবে কিনা জানি না। কিন্তু এলে সেখানেও মহারাজ টপ করবে। ডোনার কথার মধ্যে অনেকেই গভীর অর্থ দেখছেন। এ যেন বুঝিয়ে দেওয়া, প্রস্তুতি চলছে।

চতুর্থত, সম্প্রতি ইজেডসিসিতে বিজেপির উদ্যোগে দুর্গাপুজো। তার উদ্বোধনী অনুষ্ঠানে ডোনার নৃত্যানুষ্ঠান। তারপরেই জল্পনা বাড়ে এবং অনেকেই দুয়ে-দুয়ে চার করতে শুরু করেন।

আর শনিবার সেই সম্ভাবনা আরও কয়েক গুন বাড়িয়ে দিলেন মহারাজ নিজেই। অপেক্ষা মাত্র চার মাসের।

আরও পড়ুন- ভুল তথ্য, দিলীপের বিরুদ্ধে আদালতে যাচ্ছেন ইমরান

spot_img

Related articles

আজ বিকেলে তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ, চমক ঘিরে জল্পনা রাজনৈতিক মহলে

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) দিনক্ষণ ঘোষণা হয়ে গেছে। সোমবার একপ্রস্থ প্রার্থী তালিকা প্রকাশ করেছে বাম...

রাতের কলকাতায় শিলাবৃষ্টি, মঙ্গলেও দক্ষিণবঙ্গে দুর্যোগের সতর্কতা!

চৈত্রের শুরু হতে না হতেই কালবৈশাখীর আমেজ দক্ষিণবঙ্গ জুড়ে। সোমবার সন্ধ্যা থেকেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি শুরু হয়েছিল জেলায় জেলায়।...

ভোট ঘোষণার পর কমিশনের রদবদল, ২৪ ঘণ্টার মধ্যে নতুন দায়িত্বে শীর্ষকর্তারা

ভোট ঘোষণার পর নির্বাচন কমিশনের নির্দেশে রাজ্যের একাধিক শীর্ষ প্রশাসনিক ও পুলিশ আধিকারিককে সরানো হয়েছিল। তার ২৪ ঘণ্টার...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

মানুষের দৈনন্দিন জীবনে নানা প্রভাব ফেলে—কখনও সাফল্য, কখনও বাধা। আজ কার অর্থভাগ্য উজ্জ্বল, কার কর্মক্ষেত্রে চ্যালেঞ্জ, আবার কার...