Monday, June 8, 2026

সৌরভের ক‍্যাচ আউট নিয়ে মুখ খুললেন ইনজি

Date:

Share post:

৯৯-এর চেন্নাই টেস্টে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বিতর্কিত ক‍্যাচ আউট নিয়ে মুখ খুললেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার ইনজামাম উল হক। ১৯৯৯ ভারত সফরে চেন্নাই টেস্টে প্রথম টেস্টে ভারতকে ১২ রানে হারিয়েছিল ওয়াসিম আক্রমের পাকিস্তান। সেই ম‍্যাচে দ্বিতীয় ইনিংসে ক‍্যাচ আউট হন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। এবার সেই আউট নিয়ে মুখ খুললেন ইনজি।

সম্প্রতি একটি ইউটিব চ‍্যানেলে ইনজি বলেন, সৌরভের ওই ক‍্যাচটি ঠিক মতন ধরেছিল কি না, তা নিয়ে যথেষ্ট প্রশ্ন আছে। ১৯৯৯ চেন্নাই টেস্টে সৌরভ আউট ছিল না বলে দাবি করেন ইনজি। ১৯৯৯-২০০০ চেন্নাই দুই টেস্ট সিরিজে প্রথমটিতে জয় পায় পাক দল। সেই ম‍্যাচে পাকিস্তানের বিরুদ্ধে চতুর্থ ইনিংসে ব‍্যাট করতে নেমে ভারতের সামনে টার্গেট ছিল ২৭১ রান। তবে রান তাড়া করতে গিয়ে একের পর এক উইকেট হারায় টিম ইন্ডিয়া। ভারতের হয়ে একমাত্র ব‍্যাটে সফল হয়েছিলেন সচিন তেন্ডুলকার। ১৩৬ রানের দুরন্ত ইনিংস খেলেন মাস্টার ব্লাস্টার। সেই ম‍্যাচে পাকিস্তানের কাছে ১২ রানে হারতে হয়েছিল ভারতকে। সম্প্রতি রবিচন্দ্র অশ্বিনের সঙ্গে ইউটিউব শো-তে ১৯৯৯ সালের ভারত সফরের স্মৃতিচারণ করেন ইনজি। আর সেই অনুষ্ঠানে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ক‍্যাচ আউট নিয়ে মুখ খোলেন পাকিস্তানের এই প্রাক্তন ক্রিকেটার।

আরও পড়ুন- ভুল তথ্য, দিলীপের বিরুদ্ধে আদালতে যাচ্ছেন ইমরান

Related articles

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...