Tuesday, April 7, 2026

সুশান্তের ভক্তদের রোষানলে রণবীর সিং, কী এমন করেছেন অভিনেতা !

Date:

Share post:

সুশান্ত সিং রাজপুতকে বিদ্রূপ করেছেন। এই অভিযোগে তাঁর ওপর ক্ষেপলেন নেটিজেনরা। সোশ্যাল মিডিয়ায় সেটিকেও বয়কট করার ডাক দেওয়া হয়েছে।

কী হয়েছে ঘটনাটি?

বিংগো নাচোসের জন্য একটি বিজ্ঞাপনে অভিনয় করেছিলেন অভিনেতা। বিজ্ঞাপনটি ইউটিউবে প্রকাশ করা হয়েছে। রণবীরের চরিত্রটিকে প্রশ্ন করা হয়, তাঁর ভবিষ্যতে কী করার পরিকল্পনা? উত্তরে রণবীরকে প্যারাডক্সিকাল ফোটন, অ্যালগরিদম এবং এলিয়েনস সম্পর্কে কথা বলতে শোনা যায়।

আরও পড়ুন : মাদককাণ্ডে গ্রেফতার ভারতী সিংয়ের স্বামী হর্ষ লিম্বাচিয়া

সেখানে রণবীর সিংকে প্রশ্ন করতেই তিনি যে উত্তরগুলো দিলেন, তা মুহূর্তে মনে করিয়ে দিল সুশান্তের মুখ। সুশান্ত সিং রাজপুত, যিনি স্বপ্ন দেখতেন বৈজ্ঞানিকের মত, অ্যাস্ট্রোনটের গল্প যাঁর রন্ধ্রে রন্ধ্রে, সেই মানুষটার কথাই মনে করিয়ে দিল বিংগোর বিজ্ঞাপন। মহাকাশ বিজ্ঞান এবং কোয়ান্টাম ফিজিক্স সম্পর্কে সুশান্তের আগ্রহের কথা প্রায় সকলেরই জানা। এমনকি সুশান্তের টুইটার হ্যান্ডেলের ক্যাপশনে লেখা রয়েছে, ‘Photon in a double-slit’। আর এই কারণেই সুশান্তের অনুরাগীদের মনে হয়েছে ইচ্ছাকৃতভাবে এই বিষয়টি বিজ্ঞাপনের সংলাপে ব্যবহার করা হয়েছে প্রয়াত অভিনেতাকে বিদ্রূপ করার জন্য।

সুশান্তের ফ্যানরা প্রশ্ন তুলেছেন, কেন বলিউড সুশান্ত সিং রাজপুতের সম্মানহানি না করে কিছু করতে পারে না? আরও একজন লিখেছে, রণবীরের সাধারণ বুদ্ধিতে এই মুখস্থ করা শব্দগুলোর মানে বোঝা সম্ভব নয়। ট্রোলিংয়ের পরিমাণ এতটাই বেড়ে গেছে, ভিডিওর ডিসলাইকের সংখ্যা এবং প্রতিক্রিয়ার অপশন বন্ধ করে দেওয়া হয়েছে। সেই বিষয়টিও অনেকে তুলে ধরে ধরেছেন।

আরও পড়ুন : হল ফাঁকা! আপাতত একসঙ্গে ঝাঁপ ফেলল কলকাতার একাধিক সিঙ্গল স্ক্রিন

এবিষয়ে বিংগো প্রস্তুতকারক সংস্থা ITC-র পক্ষ থেকে জানানো হয়েছে, বিঙ্গোর এই বিজ্ঞাপনটি গতবছর অর্থাৎ ২০১৯ সালে শুটিং করা হয়েছিল। প্রোডাক্টের লঞ্চ দেরিতে হওয়ার কারণেই বিজ্ঞাপনটি দেরিতে প্রকাশ করা হয়েছে। সুতরাং ইচ্ছাকৃতভাবে প্রয়াত অভিনেতার নাম জড়িয়ে সম্পূর্ণ মিথ্যে, ভূল, ও ক্ষতিকারক বার্তা ছড়ানো হচ্ছে। সংস্থার পক্ষ থেকে এই ধরনের মিথ্যে ফাঁদে পা না দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

Related articles

নিজের ‘মতলবের’ জন্য এসেছিলেন: অসমে মোদির চা-পাতা তোলার পর্দাফাঁস অসমের মহিলাদের

যেখানেই যাবেন তাঁর ছবি তোলা ও সোশ্যাল মিডিয়ায় নায়ক হিসাবে তুলে ধরে সেই ছবি ছড়িয়ে দেওয়াই যে প্রধানমন্ত্রী...

‘ওদের হাতে কমিশন, আমাদের সঙ্গে জনগণ’! রাজ্যকে বিজেপি-শূন্য করার ডাক মমতার 

রাজ্যকে বিজেপি-শূন্য করার ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নদিয়ার চাকদহে মশড়া নবপল্লি মাঠের জনসভা থেকে দলনেত্রী বললেন, এবারের...

বুথে বসবে না পোলিং এজেন্ট! সত্যতা ব্যাখ্যা কমিশনের

ভোটার তালিকার পরে নির্বাচনের বুথ নিয়ে জলঘোলা নির্বাচন কমিশনের। নির্বাচন ঘোষণার সময়ই রাজ্যে নির্বাচনী বুথ নিয়ে অনেক আয়োজনের...

১২ বছর পর নিজস্ব রাজধানী পেল অন্ধ্রপ্রদেশ, অমরাবতীই এখন সরকারি কেন্দ্র

সরকারিভাবে অন্ধ্রের রাজধানীর তকমা পেল অমরাবতী। বিভাজনের প্রায় ১২ বছর পর নিজস্ব রাজধানী পেল অন্ধ্রপ্রদেশ। রাষ্ট্রপতির সম্মতির পর...