Friday, June 12, 2026

বিজেপির পাঁচ সদস্যের তৃণমূলে যোগদানকে গুরুত্ব দিতে নারাজ বিজেপি

Date:

Share post:

বিজেপির পাঁচ সদস্য এবার তৃণমূলে। শনিবার পুরুলিয়ায় তৃণমূলের কার্যালয়ে এই দলবদলের ঘটনায় রীতিমতো অস্বস্তিতে জেলা বিজেপি নেতৃত্ব। শনিবার তৃণমূলে যোগ দিয়েছেন বিজেপির বরাবাজার ২ মণ্ডলের সহ সভাপতিও।
এর ফলে বরাবাজার পঞ্চায়েত সমিতিতে তৃণমূল ও বিজেপির আসন সংখ্যার পুনর্বিন্যাস হয়েছে। প্রসঙ্গত, বরাবাজার পঞ্চায়েত সমিতির আসন সংখ্যা ২৮। পঞ্চায়েত নির্বাচনে  তৃণমূল ১৪টিতে জয়ী হয়। বিজেপি ১৩টি ও কংগ্রেস ১টি আসন পেয়েছিল। কংগ্রেসকে সঙ্গী করে বিজেপি পঞ্চায়েত সমিতি দখল করে।
তৃণমূলের জেলা সভাপতি গুরুপদ টুডু জানান, এ দিন সমিতির বিজেপি সদস্য মৌমিতা সিংহদেব, নিবারণ মাহাতো, বিশাখা বাউড়ি, সুমিত্রা মাহাতো ও সুমতি মাহাতো তৃণমূলে যোগ দিয়েছেন। তৃণমূলের মুখপাত্র নবেন্দু মাহালি জানান, এ দিন বিজেপির বরাবাজার ২ মণ্ডলের সহ সভাপতি জয়দেব গোস্বামীও তাঁদের দলে যোগ দিয়েছেন।
এ প্রসঙ্গে জয়দেববাবু বলেন, ‘‘বিজেপিতৃ দুর্নীতি এমন পর্যায়ে পৌঁছেছে, যে প্রতিবাদ করলে তৃণমূল বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। তাই তৃণমূলে নেত্রীর নেতৃত্বে কাজ করতে চাই।
বিজেপির বরাবাজার ব্লক সভাপতি লবসেন বাস্কের সাফাই, জয়দেববাবুকে অনেক আগেই সাসপেন্ড করেছে দল। তাই তার দল ছাড়ার কোনও প্রভাব পরবে না।
এখন পঞ্চায়েত সমিতির সমীকরণ কি দাঁড়ায় সেদিকেই নজর সবার।

Related articles

CID-র সঙ্গে কী আলোচনা কীভাবে সংবাদমাধ্যমে: আদালতে যাওয়ার দাবি অভিষেকের

বারবার তদন্তকারী সংস্থাকে সহযোগিতা করেছেন। পরবর্তীকালেও তার ব্যতিক্রম হবে না। কিন্তু এবার সেই তদন্তকারী সংস্থার দায়বদ্ধতা ও বিশ্বাসযোগ্যতা...

নবান্নে শুদ্ধিকরণ পর্ব? ফাইলের থেকে গুরুত্ব পাচ্ছে গঙ্গাজল

ক্ষমতার পালাবদলের পর নবান্নে (Nabanna) প্রশাসনিক কাজ, মানুষের সমস্যার সমাধানের বদলে এখন শুরু হয়েছে 'শুদ্ধিকরণ পর্ব'। সরকারি দফতরে...

জাতীয় সড়ক আটকে আন্দোলন নয়: প্রশাসনিক বৈঠক থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

পূর্ব নির্ধারিত সূচি মতো শুক্রবার উত্তরবঙ্গের প্রথম প্রশাসনিক কর্মসূচিতে মালদহে প্রশাসনিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর সেই...

দেব, আপনি কোন দিকে? মমতা না মোদি?

লোকসভার বিদ্রোহীদের দিল্লির বৈঠকে হাজির। আবার সংবাদ মাধ্যমের সামনে বলছেন, যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, আমি তার সঙ্গে আছি।...