Saturday, April 4, 2026

‘চলুন মাস্টারমশাই, ঘুরি বাড়ি বাড়ি’, শুরু হচ্ছে তৃণমূলের অভিনব কর্মসূচি

Date:

Share post:

কর্মসূচির নাম ‘চলুন মাস্টারমশাই, ঘুরি বাড়ি বাড়ি।’ কাল, সোমবার, তৃণমূল ভবন থেকে এই কর্মসূচির উদ্বোধন করবেন। অভিনব কর্মসূচি। এর আগে বাংলায় দেখা যায়নি।

‘চলুন মাস্টারমশাই, ঘুরি বাড়ি বাড়ি’ কর্মসূচি কী? গোটা অভিযানের নেতৃত্বে তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি। লক্ষ্য রাজ্যের প্রত্যেকটি জেলার প্রত্যেকটি পঞ্চায়েতে এই দল পাঠানো হবে। ১২ হাজার দল। প্রতি দলে থাকবেন ৫ জন। সব মিলিয়ে ৬০হাজার তৃণমূল শিক্ষক থাকবেন।

এরজন্য একটি পুস্তিকাও তৈরি করা হয়েছে। যেখানে ৬৪টি প্রকল্পের কথা বলা হয়েছে। বিগত ১০ বছরে এই সরকারের নেওয়া সব মানবিক প্রকল্পের কথা এখানে থাকবে। এগুলি নিয়েই বাড়ি বাড়ি প্রচার করা হবে। এবং এরজন্য এক টাকাও যে ব্যয় করতে হবে না, সেটাও জানানো হবে। প্রাথমিক শিক্ষক নেতা অশোক রুদ্র বলেন, অনেকেই জানেন না এই প্রকল্পের সুবিধা কী করে পাবেন? কোথায়, কীভাবে আবেদন করবেন। এটাই থাকবে প্রচারে। এই অভিযান শেষ হলে শিক্ষকরা তাঁদের রিপোর্ট জমা দেবেন দলীয় নেতৃত্বের কাছে। তার উপর ভিত্তি করেই পরবর্তী পদক্ষেপ। ‘দিদিকে বলো’ কর্মসূচির সাফল্যের পর ‘সোজা বাংলায় বলছি’, ‘বঙ্গভূমি’ এবং ‘চলুন মাস্টারমশাই, ঘুরি বাড়ি বাড়ি।’ বিজেপির আইটি সেলকে এবার এই কর্মসূচির পাল্টা জবাব দিতে যে মাথার ঘাম পায়ে ফেলতে হবে, তা বলার অপেক্ষা রাখে না। তৃণমূলের কাছে এই কর্মসূচি জনসংযোগে নিশ্চিতভাবে হবে মাস্টার স্ট্রোক।

আরও পড়ুন- শাহরুখ কেন সৌমিত্র চট্টোপাধ্যায়কে রাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসডার করা যেত না, প্রশ্ন দিলীপের

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...