Sunday, April 5, 2026

অস্ট্রেলিয়ার নাগরিক হবে বিরুষ্কার সন্তান! বিরাটের কাছে আজব আবদার বর্ডারের

Date:

Share post:

ভারত অধিনায়ক বিরাট কোহলির কাছে আজব আবদার অ‍্যালন বর্ডারের। বিরুষ্কার সন্তানকে অস্ট্রেলিয়ান বলে দাবি করার ইচ্ছে প্রকাশ করার কথা জানালেন অস্ট্রেলিয়ার এই প্রাক্তন ক্রিকেটার।

চলতি বছরই তাদের প্রথম সন্তান আসার কথা জানিয়েছেন বিরুষ্কা জুটি। আইপিএল সময়ে সন্তান সম্ভবনা স্ত্রীকে উড়িয়ে নিয়ে যান দুবাইতে। সেখানে বিরাটের সঙ্গে থাকেন অনুষ্কা। উপভোগ করেন আরসিবির ম‍্যাচ।

১৭ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে অস্ট্রেলিয়া সিরিজ। আর সেই সময় পৃথিবীর আলো দেখতে চলেছে বিরুষ্কার সন্তান।

অ‍্যালন একটি সাক্ষাৎকারে রসিকতা করে বলেন, অস্ট্রেলিয়া সিরিজ চলাকালীন অনুষ্কা অস্ট্রেলিয়ায় থাকলে সেখানে জন্ম হতো তাঁর প্রথম সন্তানের। তবে সেই নবজাতককে অস্ট্রেলিয়ান বলে দাবি করা যেত। জন্মসূত্রে অস্ট্রেলিয়ান হত বিরুষ্কার সন্তান। এমনই রসিকতা করে বসেন বর্ডার।

আরও পড়ুন-মিস্টার কুলকে রাগাতে পারেন একজনই, কে তিনি? তথ‍্য ফাঁস সাক্ষীর

Related articles

ভবানীপুরে ‘খলিস্তানি’ কাঁটায় বিদ্ধ শুভেন্দু! শিখদের রোষে মেজাজ হারিয়ে চাইলেন ক্ষমা

রাজনীতির ময়দানে ‘পাপ’ যে বাপকেও ছাড়ে না, শনিবার ভরদুপুরে খাস ভবানীপুরে তার প্রমাণ পেলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।...

তৃণমূলের নালিশের পরেই ব্যবস্থা! পানিহাটির অভিযুক্ত সেক্টর অফিসারকে শোকজ-অপসারণ কমিশনের

মুখে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের বুলি, অথচ কাজের বেলায় চরম পক্ষপাতিত্ব! রাজ্যে নির্বাচন শুরুর আগেই কমিশনের নিরপেক্ষতাকে কার্যত...

সাংসদ থেকে প্রার্থী: ভোটের ময়দানে তৃণমূলের ৪০ ‘স্টার ক্যাম্পেনার’

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের জন্য তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। শনিবার দলের সোশ্যাল মিডিয়া পেজে...

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...