Saturday, June 20, 2026

বাঁকুড়ার আদিবাসী গ্রামে মুখ্যমন্ত্রী, খাটিয়ায় বসে শুনলেন অভাব অভিযোগ

Date:

Share post:

বাঁকুড়ার খাতরার সভার আগে সর্দারপাড়া আদিবাসী গ্রামে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খাটিয়ায় বসে কথা বলেন গ্রামবাসীদের সঙ্গেও । তারা তাঁদের অভাব-অভিযোগ জানান মুখ্যমন্ত্রীকে। মমতাও তাদের কথা গুরুত্ব দিয়ে শোনেন।তাঁরা সরকারি সাহায্য পাচ্ছেন কিনা তাও জানতে চান।

গ্রামবাসীরা জানিয়েছেন, তাঁরা কিছু পরিষেবা পেয়েছেন, কিন্তু তাঁদের বাড়ি নেই। মুখ্যমন্ত্রী সেই ব্যবস্থা করে দিলে ভালো হয়।
মমতা বলেন, এবছরই ১০ লক্ষ বাড়ি তৈরি করে দেওয়া হবে। তাঁরাও বাড়ি পাবেন। যাদের মাটির বাড়ি তাঁদের জন্য আগে ব্যবস্থা করা হবে। সেখানকার করোনা পরিস্থিতি নিয়েও তিনি খোঁজখবর নেন। গ্রামবাসীরা জানান, সেখানে এর প্রভাব খুব একটা নেই। মুখ্যমন্ত্রীকে এভাবে হাতের কাছে পেয়ে রীতিমতো অবাক গ্রামবাসীরা।

Related articles

সময়সীমা বাড়াতে নারাজ দিল্লি পুলিশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যন্তর মন্তরে অনড় দীপকে 

প্রশ্নপত্র ফাঁস ও নিট (NEET) পরীক্ষার অনিয়ম ঘিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের উত্তাপ আরও...

দিঘায় বোটিং দুর্ঘটনায় মৃত্যু পর্যটকের, উঠছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন 

দিঘায় বোটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল পূর্ব বর্ধমানের শক্তিগড়ের বাসিন্দা শেখ বাপনের (২৮)। শনিবার সকালে এই ঘটনাকে...

জেনারেল কামরায় ওঠা নিয়ে তুমুল অশান্তি! দিল্লির স্টেশনে সহযাত্রীদের মারে মৃত্যু যাত্রীর

ট্রেনের জেনারেল কামরায় বসা এবং ওঠা নিয়ে বচসা থেকে চরম পরিণতি। সহযাত্রীদের নির্মম মারধরের জেরে মৃত্যু হল এক...

কালীঘাটের জাতীয় কর্মসমিতির বৈঠকে জোড়া সিদ্ধান্ত, তৈরি হল তৃণমূলের নয়া শৃঙ্খলা রক্ষা কমিটি

শনিবার অনুষ্ঠিত হল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে দলের জাতীয় কর্মসমিতির গুরুত্বপূর্ণ বৈঠক। এদিনের বৈঠক থেকে মূলত দুটি...