Friday, April 3, 2026

দিলীপের সঙ্গে কথা হতেই অভিমান গলে জল বৈশাখী-শোভনের!

Date:

Share post:

অবশেষে অভিমান মিটল শোভন-বৈশাখীর। মেটালেন খোদ দিলীপ ঘোষ। আর অভিমানের পালা মেটার পর দিলীপ বললেন, এগুলো কোনও ইস্যু নয়। সমস্যা মিটে যাওয়ার পর প্রশান্তির হাসি ছড়িয়ে বৈশাখী মধ্যাহ্নভোজে দিলীপকে আমন্ত্রণ জানিয়ে বসলেন।

কী হয়েছিল? যার জন্য শোভন-বৈশাখী আসেননি বিজয়া সম্মিলনীতে? শোভন অভিযোগ করেন, শনিবার বৈশাখীর ফোনে বিজেপি থেকে ফোন যায়। বলা হয়, রবিবার বিজয়া সম্মিলনীতে শোভনবাবুকে আসতে বলবেন। বৈশাখীকে আমন্ত্রণ করা হয়নি। প্রাক্তন মেয়রের এই ব্যবহার বড্ড আঁতে লাগে। তাঁরা কেউই যাবেন না জানিয়ে দেন। এ নিয়ে জলঘোলা হতে থাকে। একটি মহল বলতে থাকে এই জুটিকে যারা অপছন্দ করেন, তারা ইচ্ছাকৃতভাবে এই কাজটি করেছেন। যাতে দুদিন আগে মেনন-অমিতাভর শোভনের বাড়িতে সফল দৌত্যে চোনা পড়ে। আর এর পিছনে কেউ কেউ রাজ্য সভাপতির প্রচ্ছন্ন মদতও দেখছিলেন।

বিতর্কের মাঝে পাল্টা দিলীপ বলেন, ওদের ফোন করা হয়েছিল। বোধহয় ফোনটোন ধরেননি। নাছোড় বৈশাখী জানান, এরকম কোনও ফোন তাঁর কাছে আসেনি। কথাটা ঠিক নয়। ফলে বিতর্ক চড়তে থাকে। মতান্তর মেটাতে নামেন মেননরা। আমন্ত্রণের দায়িত্বে ছিলেন সাংস্কৃতিক সেলের অভিনেতা সুমন বন্দ্যোপাধ্যায়। তিনি অবশ্য জানান, ভুলটা তাঁরই হয়েছে। তবে তিনি যা করেছেন তা দলের নির্দেশেই। এরপরই সক্রিয় হন দিলীপ। শোভনের সঙ্গে কথা বলার চেষ্টা করেন। মেননদের জানান, কিছুতেই ওদের ফোনে পাওয়া যাচ্ছে না। মেনন বোঝেন আসলে দলে একটা লবি বিরোধিতায় নেমেছে, যেখানে সামনে রাখা হচ্ছে দিলীপের নাম। যিনি বিষয়টির মধ্যে জড়িয়েই ছিলেন না! মেনন যোগাযোগ করেন বৈশাখীর সঙ্গে। বলেন, দিলীপদা খুঁজছেন। শুনে দিলীপকে রবিবার রাতে ফোন করেন বৈশাখী। দিলীপ বলেন, দুজনকে বলা হয়নি, আমি জানতামই না। আপনি আসুন দলের কাজে। আর এতেই সব অভিমান শেষ। বৈশাখী জানান, আগামিদিনে দিলীপদার নেতৃত্বেই কাজ করতে মুখিয়ে আছি। শুধু তাই নয়, রাজ্য সভাপতিকে মধ্যাহ্নভোজে আমন্ত্রণ জানিয়েছি। দিলীপদা আসবেন বলে কথা দিয়েছেন, দাবি বৈশাখীর।

 

Related articles

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...