Saturday, June 27, 2026

বঙ্গে সক্রিয় উত্তুরে হাওয়া, নামছে পারদ

Date:

Share post:

রাজ্যে বৃষ্টি হতেই নামল তাপমাত্রা। রবিবার থেকে সক্রিয় উত্তুরে হাওয়া। কলকাতার তুলনায় বাকি জেলাগুলিতে শীতের আমেজ বেশি। কলকাতায় সকাল ও রাতের দিকে তাপমাত্রা কম থাকছে। বঙ্গোপসাগরে একটি উচ্চচাপ বলয়ের কারণেই কয়েকদিন ধরে উত্তুরে হাওয়া দক্ষিণবঙ্গে সক্রিয় ছিল না। বঙ্গোপসাগর থেকে বেশি পরিমাণে জলীয় বাষ্প ঢোকার জন্য তাপমাত্রা বেড়ে যায়। চলতি সপ্তাহে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি হয়েছে।

পশ্চিমাঞ্চলের জেলাগুলির কোথাও কোথাও এদিন সর্বনিম্ন তাপমাত্রা ১২-১৩ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে। কলকাতা ও সংলগ্ন এলাকায় এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯ ডিগ্রির আশপাশে। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই সর্বনিম্ন তাপমাত্রা শনিবারের তুলনায় প্রায় তিন ডিগ্রি কমেছে। উত্তরবঙ্গের হিমালয় সংলগ্ন এলাকায় ভালোই ঠান্ডা পড়েছে। দার্জিলিংয়ে এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৪ ডিগ্রি সেলসিয়াস। শিলিগুড়িতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১১ ডিগ্রি।

তাপমাত্রা আরও কিছুটা নামতে পারে বলে আবহাওয়া অফিস সূত্রে জানা যাচ্ছে। তবে উত্তুরে হাওয়া কমলেই ফের বাড়বে তাপমাত্রা। তখন কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ফের ২০ ডিগ্রির উপরে উঠতে পারে। কৃষি বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই বৃষ্টিতে মাঠে থাকা পাকা ধান, শীতের সব্জির বিশেষ ক্ষতির আশঙ্কা নেই। এই বৃষ্টিতে আলু চাষেরও ক্ষতি হবে না বলে তাঁরা মনে করছেন।

আরও পড়ুন-২৩ নভেম্বর, সোমবারের বাজার দর

Related articles

আজ বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের পূর্বাভাস দক্ষিণবঙ্গে!

সপ্তাহান্তে দুর্যোগের পূর্বাভাস দক্ষিণবঙ্গে (South Bengal)! শনিবার বিকেল থেকে জেলায় জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের (Rain Forecast) সম্ভাবনা...

এবার সাইবার জালিয়াতির শিকার কল্যাণ! অ্যাকাউন্ট থেকে গায়েব লক্ষাধিক টাকা

তৃণমূল কংগ্রেসের সাংসদ ও আইনজীবী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee) ব্যাংক একাউন্ট থেকে উধাও (Bank account scam) হয়ে...

মর্মান্তিক! তারাতলা গুদাম বিপর্যয়ে প্রাণ হারালেন ৩ ভাই

এক দুর্ঘটনা কেড়ে নিল তিন ভাইয়ের প্রাণ। কাজের সন্ধানে বিহারের মুঙ্গের থেকে কলকাতা এসেছিলেন এক পরিবারের ৬ সদস্য।...

দেখে নিন আজ কোন শহরে কত দামে মিলছে পেট্রোল ডিজেল

পেট্রোল-ডিজেলের দামের (Petrol and Diesel Price) দিকে নজর থাকে সাধারণ মানুষ থেকে শুরু করে পরিবহণ ক্ষেত্রের সকলেরই। শনিবার...