Friday, June 12, 2026

রাষ্ট্রনায়কদের পাঠানো হতে পারে ‘করোনা চিঠি’, সতর্কবার্তা ইন্টারপোলের

Date:

Share post:

ক্রমবর্ধমান করোনা পরিস্থিতি উদ্বেগ বাড়িয়েছে গোটা বিশ্বের। মারণ ভাইরাসকে সামাল দিতে ভরসা একমাত্র ভ্যাকসিন। তবে এখনও পর্যন্ত ভ্যাকসিনের দেখা মেলেনি। এহেন অবস্থার মাঝে বিশ্বের সমস্ত রাষ্ট্রনায়কদের এবার সতর্কবার্তা পাঠালো ইন্টারপোল। সম্প্রতি ইন্টারপোলের তরফে এক বার্তায় জানানো হয়েছে, প্রতিহিংসার বশবর্তী হয়ে বিশ্বের একাধিক রাষ্ট্রপ্রধানকে করোনাভাইরাস বহনকারী চিঠি পাঠাতে পারে শত্রুপক্ষ। ভারতসহ ইতিমধ্যেই পৃথিবীর প্রায় সমস্ত দেশকে এই সতর্কবার্তা পাঠিয়েছে ইন্টারপোল।

ইন্টারপোলের রিপোর্টে জানানো হয়েছে শত্রুতার বশবর্তী হয়ে করোনা সংক্রামিত ব্যক্তির লালা রস চিঠিতে ব্যবহার করে সেই চিঠি পাঠানো হতে পারে পৃথিবীর বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান সহ সাধারণ মানুষকে। এক্ষেত্রে দুষ্কৃতীদের উদ্দেশ্য গোটা বিশ্বে মারণ এই ভাইরাসকে ছড়িয়ে দেওয়া। ভারত সহ পৃথিবীর ১৯০ টি দেশ এই ষড়যন্ত্রের শিকার হতে পারে। পৃথিবীর সমস্ত দেশই বর্তমানে মারণ করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইতে নেমেছে। এই পরিস্থিতিতে পৃথিবীর সমস্ত দেশকে এহেন বিপদ সম্পর্কে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে ইন্টারপোল। এই ‘করোনা চিঠি’ রাষ্ট্রনায়কদের জন্য বিপদ বয়ে আনতে পারে বলে জানানো হয়েছে।

আরও পড়ুন:দুই নক্ষত্রের বিদায়, বছরের শেষ এটিপি ফাইনালে ডমিনিক – দানিল

প্রসঙ্গত, করোনা পরিস্থিতির মাঝে বিশ্বের একাধিক দেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ও উচ্চপদস্থ আমলাদের কাছে অচেনা উৎস থেকে চিঠি আসতে শুরু করেছিল। কিছু কিছু ক্ষেত্রে দেখা গিয়েছিল চিঠির মধ্যে রয়েছে অচেনা এক গাছের বীজ। সেই সময় সন্দেহজনক এই গাছের বীজ নিয়ে আশঙ্কা প্রকাশ করে ইন্টারপোল। বিশেষজ্ঞদের আশঙ্কা ছিল এই বীজ যেকোনও দেশের শস্য উৎপাদনকারী গাছ নষ্ট করে দিতে পারে।

Related articles

CID-র সঙ্গে কী আলোচনা কীভাবে সংবাদমাধ্যমে: আদালতে যাওয়ার দাবি অভিষেকের

বারবার তদন্তকারী সংস্থাকে সহযোগিতা করেছেন। পরবর্তীকালেও তার ব্যতিক্রম হবে না। কিন্তু এবার সেই তদন্তকারী সংস্থার দায়বদ্ধতা ও বিশ্বাসযোগ্যতা...

নবান্নে শুদ্ধিকরণ পর্ব? ফাইলের থেকে গুরুত্ব পাচ্ছে গঙ্গাজল

ক্ষমতার পালাবদলের পর নবান্নে (Nabanna) প্রশাসনিক কাজ, মানুষের সমস্যার সমাধানের বদলে এখন শুরু হয়েছে 'শুদ্ধিকরণ পর্ব'। সরকারি দফতরে...

জাতীয় সড়ক আটকে আন্দোলন নয়: প্রশাসনিক বৈঠক থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

পূর্ব নির্ধারিত সূচি মতো শুক্রবার উত্তরবঙ্গের প্রথম প্রশাসনিক কর্মসূচিতে মালদহে প্রশাসনিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর সেই...

দেব, আপনি কোন দিকে? মমতা না মোদি?

লোকসভার বিদ্রোহীদের দিল্লির বৈঠকে হাজির। আবার সংবাদ মাধ্যমের সামনে বলছেন, যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, আমি তার সঙ্গে আছি।...