Saturday, April 4, 2026

ফেসবুক ডটকম ডট বিডি’র দাম ৫১ কোটি টাকা, মামলা বাংলাদেশের আদালতে

Date:

Share post:

খায়রুল আলম (ঢাকা) : http://facebook.com.bd/ নামে ডোমেইন নিবন্ধন করার অভিযোগে বাংলাদেশি প্রতিষ্ঠান এ–ওয়ান সফটওয়্যার লিমিটেড ও এস কে শামসুল ইসলাম নামের এক ব্যক্তির বিরুদ্ধে ক্ষতিপূরণ মামলা করেছে ফেসবুক। রবিবার ঢাকার জেলা ও দায়রা জজ আদালতে এই মামলা করা হয়। আগামী ১ ডিসেম্বর মামলার পরবর্তী শুনানির দিন ঠিক করেছেন আদালত। প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছেন ফেসবুকের আইনজীবী মোকছেদুল ইসলাম। মামলায় ৫০ হাজার ডলার ক্ষতিপূরণ চাওয়া হয়েছে।

ঢাকার জেলা ও দায়রা জজ আদালতের সেরেস্তাদার আজিজুর রহমান বলেন, ফেসবুকের পক্ষ থেকে আদালতে একটি মামলা করা হয়েছে। মামলার কাগজপত্র এবং ফেসবুকের আইনজীবীর সঙ্গে কথা বলে জানা গিয়েছে, প্রভাবশালী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক কর্তৃপক্ষ বাংলাদেশে ২০১০ সালের ১৪ জানুয়ারি বাংলাদেশের পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদফতর থেকে ফেসবুক ডটকম নামটি নিবন্ধন করায়। তবে ২০১০ সালে ফেসবুড ডটকম ডট বিডি নামে একটি ডোমেইন বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) কাছ থেকে বরাদ্দ নেন এস কে শামসুল ইসলাম। একই সঙ্গে ফেসবুক ডটকম ডট বিডি নামের ডোমেইনটি বিক্রি করার জন্য বিজ্ঞাপনও দেওয়া হয়। ২০১৬ সালে বিষয়টি ফেসবুক কর্তৃপক্ষের নজরে আসে।

এরপর ডোমেইনটি বন্ধ করার জন্য আইনি নোটিশও পাঠায় ফেসবুক কর্তৃপক্ষ। তবে তা বন্ধ করা হয়নি। এস কে শামসুল ইসলাম ডোমেইনটির দাম চেয়েছেন ৬ মিলিয়ন ডলার বা ৫১ কোটি টাকা। http://facebook.com.bd/ নামের এই ডোমেইন যাতে বিবাদীরা হস্তান্তর করতে না পারেন, সে জন্য স্থায়ী নিষেধাজ্ঞা চেয়েছে ফেসবুক।

আরও পড়ুন-ডোপ টেস্টে পজিটিভ, চাকরি যাচ্ছে ৬৮ পুলিশ অফিসারের

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...