Friday, June 26, 2026

পলিগ্রাফ টেস্ট করতে হাথরস কাণ্ডের ৪ অভিযুক্তকে গুজরাত নিয়ে গেল সিবিআই

Date:

Share post:

উত্তরপ্রদেশের হাথরসে সম্প্রতি ঘটে যাওয়া গণধর্ষণ ও খুনের ঘটনা সাড়া ফেলে দিয়েছে গোটা দেশে। ন্যাক্কারজনক এই ঘটনায় প্রশ্ন উঠেছে সরকারের ভূমিকা নিয়ে। বর্তমানে হাথরস গণধর্ষণ ও নৃশংস খুনের ঘটনার তদন্তভার হাতে নিয়েছে সিবিআই। সেই তদন্তেই এবার গতি বাড়াল কেন্দ্রীয় এজেন্সি। হাথরস কাণ্ডে গ্রেফতার হওয়া ৪ অভিযুক্তের পলিগ্রাফ টেস্ট করতে তাদের গুজরাত নিয়ে গেল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

জানা গিয়েছে, শনিবার অভিযুক্তদের আলিগড় জেল থেকে সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয়। এরপর সেখান থেকে গুজরাতের গান্ধীনগরে নিয়ে যাওয়া হয় হাথরস কাণ্ডের মূল অভিযুক্তদের। সিবিআইয়ের তরফে জানানো হয়েছে, পলিগ্রাফ টেস্ট হয়ে গেলে ফের আলিগড় জেলে ফিরিয়ে দেওয়া হবে অভিযুক্তদের। উল্লেখ্য, গত ১৪ সেপ্টেম্বর মাঠে কাজ করতে গিয়ে ধর্ষণ ও খুন হন উত্তরপ্রদেশের হাথরসের বুলগহড়ি গ্রামের এক দলিত তরুণী। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ভর্তি করা হয় আলিগড়ের জেএনএমসি হাসপাতালে। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে পাঠানো হয় দিল্লির সফদরজং হাসপাতালে। ২৯ সেপ্টেম্বর মৃত্যু হয় ওই তরুণীর।

আরও পড়ুন:অমিতকে এবার বাংলার ‘রাজনৈতিক পর্যটক’ বলে তীব্র কটাক্ষ কুণালের

নৃশংস এই ঘটনায় সাড়া পড়ে যায় গোটা দেশে। প্রশ্ন ওঠে উত্তরপ্রদেশ সরকারের ভূমিকা নিয়েও। এসব কিছুর মাঝেই ২৬ সেপ্টেম্বর গ্রেফতার করা হয় এই ঘটনার সঙ্গে যুক্ত ৪ যুবককে। প্রবল চাপের মুখে পড়ে হাথরস কাণ্ডের তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেয় যোগী সরকার।

Related articles

আজ কত দামে মিলছে পেট্রোল-ডিজেল? দেখে নিন একনজরে

পেট্রোল-ডিজেলের (Petrol Diesel Price) দামের দিকে নজর থাকে সাধারণ মানুষ থেকে শুরু করে পরিবহণ ক্ষেত্রের সকলেরই। শুক্রবার (২৬...

সাহিত্য সম্রাটের জন্মজয়ন্তীতে ‘বন্দেমাতরম মিউজিয়াম’ তৈরির ঘোষণা মুখ্যমন্ত্রীর

'বন্দেমাতরম' স্রষ্টার ১৮৯-তম জন্মজয়ন্তীতে সাহিত্য সম্রাটের কলেজ স্ট্রিটের বাসভবন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে (Bankim Chandra Chattopadhyay)...

ফের সোনার দামে স্বস্তি! কত কমল সোনার দাম

সপ্তাহের শুরুতে মধ্যবিত্তের কপালে ভাঁজ পড়লেও ফের কমছে হলুদ ধাতুর দাম। যাতে মিলছে স্বস্তির নিঃশ্বাস। আপনি যদি এই...

সাহিত্য সম্রাটের ১৮৯-তম জন্মজয়ন্তীতে কলেজ স্ট্রিটের বঙ্কিম বাসভবনে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৯-তম জন্মজয়ন্তীর (Bankim Chandra Chattopadhyay Anniversary) উপলক্ষ্যে শুক্রবার সাহিত্য সম্রাটের স্মৃতি বিজড়িত কলেজ স্ট্রিটের বাসভবনে (৫,...