Thursday, June 25, 2026

বাংলাদেশ-পাকিস্তানকে জুড়ে অখন্ড ভারতের ডাক দিলেন মহারাষ্ট্রের মন্ত্রী

Date:

Share post:

মহারাষ্ট্রের বিজেপি নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ জানিয়েছেন ‘একটা সময় আসবে যখন করাচি ভারতের সঙ্গে যুক্ত হবে।’ সেই সুরে সুর মিলিয়ে এবার মহারাষ্ট্রের মন্ত্রী তথা এনসিপি নেতা নবাব মালিক জানিয়ে দিলেন ভারতের সঙ্গে পাকিস্তান ও বাংলাদেশকে জুড়ে একটাই দেশ গড়লে এনসিপি দল এই সিদ্ধান্তকে স্বাগত জানাবে। মহারাষ্ট্রের মন্ত্রীর মুখে এহেন মন্তব্যের পর রীতিমতো বিতর্ক শুরু হয়েছে।

সম্প্রতি সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে নবাব মালিক বলেন, দেবেন্দ্র জি জানিয়েছেন একটা সময় আসবে যখন করাচি ভারতের সঙ্গে যুক্ত হবে। আমরাও বলছি ভারতের সঙ্গে বাংলাদেশ ও পাকিস্তানকে জুড়ে দেওয়া উচিত। যদি বার্লিনের প্রাচীর ভেঙে দেওয়া সম্ভব হয় তাহলে ভারত পাকিস্তানকে জুড়ে দেওয়া সম্ভব নয় কেন? বিজেপি যদি চায় এই তিন দেশকে একত্রিত করে একটি বৃহৎ দেশ গড়বে। তবে এনসিপি দল তাদের এই সিদ্ধান্তকে স্বাগত জানাবে। স্বাভাবিকভাবেই নবাব মল্লিকের এহেন মন্তব্যের পর রীতিমতো বিতর্ক শুরু হয়েছে।

আরও পড়ুন:ফাইজার, মোডার্নার পর অক্সফোর্ডের ভ্যাকসিনও ৯০% কার্যকরী হতে পারে, দাবি বিশেষজ্ঞদের

অবশ্য এই বিতর্ক মোটেই অবান্তর নয়। কারণ যে দেশগুলিকে জুড়ে অখন্ড ভারতের ডাক দিয়েছেন ওই মন্ত্রী প্রত্যেকটি দেশই স্বাধীন। তার মাঝে ভারত ও পাকিস্তানের সম্পর্কের কথা পৃথিবীর কোনও দেশেরই অজানা নয়। এহেন পরিস্থিতিতে কোন যুক্তিতে দুটি দেশকে একত্রিত করার ডাক দিলেন ওই মন্ত্রী তা বোধগম্য হচ্ছে না কারও।

Related articles

বিশ্বকাপের মধ্যেই অবসরের সিদ্ধান্ত, মেসি-রোনাল্ডোর রেকর্ড স্পর্শ ওচোয়া

চেক প্রজাতন্ত্রকে ৩-০ গোলে হারাল মেক্সিকো। তবে মেক্সিকোর জয়কে ছাপিয়ে চর্চায় উঠে এলেন গোলরক্ষক ওচোয়া(Guillermo Ochoa )। মেসি-রোনাল্ডোর...

মেট্রোর লাইনে যাত্রী! বাঁশদ্রোণীতে মহিলার কাণ্ডে চাঞ্চল্য

আত্মহত্যার জেরে মেট্রো বিভ্রাট কলকাতা মেট্রোর (Kolkata Metro) চেনা ছবি। তবে এবার প্ল্যাটফর্ম বদলাতে গিয়ে বিপত্তি! ভুল প্ল্যাটফর্মে...

কালীকে খুঁজলে সব বেরিয়ে যাবে! বিধানসভায় কার নাম মুখ্যমন্ত্রীর মুখে

কালীকে খুঁজলে সব বেরিয়ে যাবে- তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় বিবৃতিতে দিতে গিয়ে কার নাম বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী...

ভিশন পার্ট টু, মন্ত্রী দিন্দাকে বড় দায়িত্ব সিএবির

২০২১ সালে বিজেপির টিকিটে জিতে বিধায়ক হয়েছিলেন, চলতি বছর ভোটে জিতে মন্ত্রী হয়েছেন। প্রতিমন্ত্রী হয়েও ক্রিকেট থেকে দূরে...