Friday, April 3, 2026

আড়ালে, নিশ্চুপে গুটি সাজাচ্ছেন গুরুং!

Date:

Share post:

পাহাড়ে না ফিরলেও নিষ্ক্রিয় নন বিমল গুরুং- এমনটাই সূত্রের খবর। কলকাতা ও তার আশপাশে দলীয় বৈঠক করছেন মোর্চা নেতা।

মোর্চা সূত্রের খবর, সাতদিন ধরে গুরুংয়ের ডাকে দফায় দফায় পাহাড়, তরাই ও ডুয়ার্স থেকে নেতাকর্মীরা আসছেন কলকাতায়। ২০ নভেম্বর কলকাতার পাশেই একটি ভবনে অন্তত ১০০ জন সক্রিয় নেতানেত্রীকে নিয়ে গুরুং বৈঠক করেছেন বলে সূত্রের খবর। ছিলেন রোশন গিরিও।

আগামী বিধানসভা ভোটে পাহাড়ে রণকৌশল ঠিক করে সেই মতো কর্মসূচির নির্দেশ দেওয়া হচ্ছে। মোর্চার শিবির বদল, ব্লকে ব্লকে ও সমষ্টিতে ফের দফতর খোলা, এলাকায় গুরুংয়ের ছবি দেওয়া পতাকা তোলা, হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি, মিছিল, মিটিং কমিটি গড়তে নেতাদের নির্দেশ দেওয়া হচ্ছে বলে সূত্রের খবর। তবে বৈঠক নিয়ে প্রকাশ্যে মন্তব্য করেননি বিমল গুরুং। বিমলপন্থী মোর্চার সাধারণ সম্পাদক রোশন গিরি জানান, আগামী বিধানসভা ভোটে বিজেপিকে হারাতে যা যা করণীয় তার প্রস্তুতি চলছে।

আরও পড়ুন:রোজভ্যালির ৬ কোটির গাড়ি বিক্রি করতে চেয়ে আবেদন

রাজনৈতিক মহলের মতে, অন্তরালে থেকে পাহাড়ের রাজনীতির ছক সাজাচ্ছেন বিমল গুরুং। এখন না হলেও, ভোটের ঢাকে কাঠি পড়ার পরেই পাহাড়ে গিয়ে পূর্বপরিকল্পনা মতো এগোবেন বলে মত রাজনৈতিক মহলের।

Related articles

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...

কমিশনের নির্দেশে রদবদল! সরলেন মালদহের কমিশনার, দায়িত্বে গুলাম আলি আনসারি

বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগেই রাজ্যে একাধিক প্রশাসনিক পদে রদবদল শুরু করেছিল নির্বাচন কমিশন। গত কয়েক সপ্তাহে শীর্ষ...