Thursday, June 25, 2026

জগদ্ধাত্রী পুজোয় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা চন্দননগর পুলিশ কমিশনারের

Date:

Share post:

চন্দননগরের জগদ্ধাত্রী পুজো পৃথিবী বিখ্যাত। কিন্তু এবার করোনা আবহে এক অন্য পরিস্থিতি। চন্দননগর পুলিশ কমিশনারেটে কমিশনার হুমায়ুন কবিরের নেতৃত্বে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে।

পুজো কমিটিগুলি ঠিক ভাবে করোনা বিধি মানছে কি না তা খতিয়ে দেখছেন চন্দননগর পুলিশ কমিশনারেটের আধিকারিকরা। যেকোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে ড্রোন ক্যামেরার সাহায্যে পুরো চন্দননগরে নজরদারি চালানো হচ্ছে। পুলিশ কমিশনার হুমায়ুন কবির জানান, হাইকোর্ট ও রাজ্য সরকারের নির্দেশ যাতে ঠিক ভাবে পালন করা হয় তার জন্য ড্রোন ও অসংখ্য সিসি ক্যামেরার মাধ্যমে চন্দননগরের সমস্ত পুজোয় নজরদারি চালাচ্ছে পুলিশ।চন্দননগর পুলিশ কমিশনারেটের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

আরও পড়ুন-লাভ জিহাদ থেকে মোদি-মালব্য-রাজ্যপাল, কটাক্ষ সাংসদ-অভিনেত্রী নুসরতের

Related articles

তারাতলার দুর্ঘটনায় মৃত বেড়ে ৯ ! গ্রেফতার পাঁচ, ধ্বংসস্তূপে নীচে এখনও আটকে একাধিক

তারাতলার দুর্ঘটনাস্থলে (Taratala Disaster) রাতভর উদ্ধার কাজের পর সকালেও স্লিফার ডগ দিয়ে তল্লাশি চলছে। এখনও পর্যন্ত মোট ৯...

জোড়া ভূমিকম্পে বেসামাল ভেনেজুয়েলা, লক্ষাধিক মৃত্যুর আশঙ্কা!

৩৯ সেকেন্ডের মধ্যে পরপর দুবার ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা (Earthquakes strike Venezuela)। প্রাথমিক খবর অনুযায়ী মৃতের সংখ্যা ১০ হাজার...

মহরমে পরিষেবায় কাটছাঁট, শুক্রবারের মেট্রো সূচিতে বড় বদলের বিজ্ঞপ্তি

আগামী শুক্রবার মহরমের দিন ব্লু লাইন (Blue Line), ইয়েলো লাইন (Yellow Line) এবং গ্রিন লাইনে (Green Line) দৈনিক...

তারাতলা বিপর্যয় নিয়ে আজ বিধানসভায় বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী

রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনের প্রথম অর্ধের আজ শেষ দিন। বৃহস্পতিবার সকাল এগারোটা নাগাদ অধিবেশন শুরু হলে তারাতলার নির্মীয়মান...