Tuesday, June 23, 2026

টলিপাড়ায় বিয়ের হিড়িক, সাত পাকে বাঁধা পড়তে চলেছেন আরও এক অভিনেতা জুটি

Date:

Share post:

রিল লাইফের মত এবার রিয়েল লাইফেও গাঁটছড়া বাঁধতে চলেছে ‘খড়কুটো’র গুনগুন ওরফে তৃণা সাহা। পাত্র কৃষ্ণকলির নিখিল অর্থাৎ বাংলা টেলিভিশনের হার্টথ্রব নীল ভট্টাচার্য। দুই বাড়িতেই বিয়ের প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।

আরও পড়ুন : মাদককাণ্ডে ৪ ডিসেম্বর পর্যন্ত জেল হেফাজতে ভারতী ও হর্ষ

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নীল ও তৃণা জানিয়েছেন, ২০২১ সালের ৪ ফেব্রুয়ারি তাঁদের চার হাত এক হচ্ছে। শহরের সিটি ক্লাবে বসবে জমকালো বিয়ের আসর। আর খানাপিনা? তারও আয়োজন নাকি এলাহি। তবে বিয়ে ৪ তারিখে হলেও রিসেপশনের জন্য কিন্তু প্রেমদিবস উদযাপনের দিন অর্থাৎ ভ্যালেন্টাইন ডে-কেই বেছে নিয়েছেন তাঁরা। ১৪ ফেব্রুয়ারিতে হচ্ছে তাঁদের গ্র্যান্ড রিসেপশন। মধুচন্দ্রিমার জন্য গ্রিসে যাওয়ার পরিকল্পনা রয়েছে তারকা যুগলের।

প্রায় এক দশকের প্রেম নীল ও তৃণার। সাক্ষাৎকারে এ বিষয়ে কথা বলতে গিয়ে দুই তারকা জানান, ২০১১ সালে MBA পরীক্ষার প্রস্তুতি নেওয়ার সময় CAT ক্লাসে তাঁদের দেখা হয়েছিল। নীল জানিয়েছেন, উজ্জ্বল হলুদ রঙের পোশাকে তৃণাকে দেখেই ভাল লেগে গিয়েছিল তাঁর। সেই বছরেই ডেটে গিয়েছিলেন দুজনে। ২০১১ সালের শেষের দিকে পড়াশোনার জন্য দিল্লিতে চলে যান তৃণা। তবে ওই যে বলে না, ভাগ্যে থাকলে কেউ আটকাতে পারে না। ২০১৫ সালে তৃণার ফেরার পর আবার বন্ধুত্ব শুরু হয়।

আরও পড়ুন : বিয়ে করতে চলেছেন টলিগঞ্জের মোস্ট এলিজিবল ব্যাচেলর, পাত্রী কে জানেন?

চড়াই-উতরাই কম আসেনি এই সম্পর্কে। দুই ভাগে বিভক্ত তাঁদের প্রেম কাহিনি। তবে ভাগ্যের খেল বোধহয় একেই বলে। কলকাতায় ফেরার পর ২০১৬ সালের ৮ জুন, নীলের জন্মদিনের দিন, তৃণা বুঝতে পারেন নীল তাঁর কাছে বন্ধুর চেয়েও বেশি। তখনই প্রপোজ করেন। কিন্তু তখন নীল কিছু বলেননি। ঠিক একবছর পর ২০১৭ সালের ২১ জুন, তৃণার জন্মদিনে বন্ধুদের সামনে তৃণাকে প্রপোজ করেন নীল।

টলিগঞ্জে যেন বিয়ের হিড়িক লেগেছে। শুক্রবার সামনে এসেছে অনির্বাণ ভট্টাচার্যের বিয়ের খবর। আগামী বৃহস্পতিবারই বহুদিনের বান্ধবী মধুরিমা গোস্বামীকে বিয়ে করছেন বাংলা সিনেমার হার্টথ্রব। আবার আগামী বছরের ফেব্রুয়ারিতে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বাংলা টেলিভিশনের হার্টথ্রব নীল ভট্টাচার্য। পরপর এমন খবরে মন ভেঙেছে মহিলা ভক্তদের।

Related articles

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীনাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...

বৈভবের হাতে জাতীয় দলের জার্সি, ভারতীয় শিবিরে ফের চোটের ধাক্কা

সচিন তেন্ডুলকরের রেকর্ড ভাঙতে চলেছেন বৈভব সূর্যবংশী(Vaibhav Sooryavanshi )। ভারতীয় সিনিয়র দলে অভিষেক হতে চলেছে কিশোর ক্রিকেটারের। মঙ্গলবার...

নিজের জবাবি ভাষণের মধ্যেই কুণালকে বলতে দিলেন মুখ্যমন্ত্রী, কী আশ্বাস শুভেন্দুর!

বিধানসভায় নিজের জবাবি ভাষণের মধ্যেই বিরোধীদলের বিধায়ক কুণাল ঘোষকে (Kunal Ghosh) বলতে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।...