Friday, April 3, 2026

জোট মোটেই কাউকে মুখ্যমন্ত্রী প্রোজেক্ট করেনি, স্পষ্ট জানালেন অধীর

Date:

Share post:

বাম-কংগ্রেস জোটে মোটেই কাউকে মুখ্যমন্ত্রী প্রোজেক্ট করে এগনোর সিদ্ধান্ত হয়নি। যাঁরা অধীর চৌধুরীর নাম বলছেন, তাঁরা নিজেদের উৎসাহে বলছেন। ২০১৬ সালের আসন সমঝোতার সময়েও কেউ কেউ সূর্যকান্ত মিশ্রর নাম প্রোজেক্টেড মুখ্যমন্ত্রী হিসাবে তোলার চেষ্টা করেছিলেন। তখনও এ নিয়ে কোনও আলোচনা হয়নি। সেটাও ছিল ব্যক্তিগত কারওর কারওর ইচ্ছা। সংযুক্তভাবে এসব কিছুই হয়নি। সোমবার স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। সেই সঙ্গে আসন সমঝোতা কোন ফর্মুলায় হবে, সে নিয়ে জটিলতার কথা উড়িয়ে দিয়ে বলেন, যে নিয়ে আলোচনাই হয়নি, সে নিয়ে জটিলতা কীভাবে হবে?

কেন ২০১৬-তে ভাল ফল হয়নি? তার ব্যাখ্যা দিতে গিয়ে অধীর বলেন, বলতে অসুবিধা নেই দু’দলের মধ্যে কোথাও একটা সংশয় ছিল। যার ছাপ পড়েছিল ভোট বাক্সে। কিন্তু এবার তা হবে না, নিশ্চিত করে বলা যায়। ভোটের এখনও অনেক দেরি। কবে ভোট সেটাই এখনও কমিশন জানায়নি। মানুষও পরিস্থিতি দেখে শিক্ষা নিচ্ছেন।

আরও পড়ুন:করোনার হানা মহাত্মা গান্ধীর পরিবারে, মৃত্যু গান্ধীজির পপৌত্রর

কিন্তু জোটের আসন সমঝোতার বৈঠক না হলেও অন্দরের খবর, সে নিয়ে প্রাথমিক কথা বার্তায় কিছু জটিলতা তৈরি হয়েছে। যে যার জেতা আসনে প্রার্থী দেবে, সে সিদ্ধান্ত হলেও হারা আসনের ভবিষ্যত কী হবে, সে নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। শোনা যাচ্ছে কংগ্রেস নাকি ১২০টি আসনে প্রার্থী দেওয়ার প্রস্তাব দিয়েছে।

Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...