Friday, April 3, 2026

আলুসেদ্ধ-ভাতও আর পাবেন না: আইন বদল করায় কেন্দ্রের বিরুদ্ধে তোপ মমতার

Date:

Share post:

আইন বদলে আলুর মতো সাধারণ মানুষের খাদ্যপণ্যের দাম বৃদ্ধিতে সহায়তা করায় কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আলু পেঁয়াজ থেকে আনাজ, সবজির আকাশছোঁয়া দামে নাভিশ্বাস আমজনতার৷ মাত্রা ছাড়া মূল্যবৃদ্ধির জন্য কেন্দ্রের অত্যাবশকীয় পণ্যের আইনে বদল আনাকেই দায়ী করেন মুখ্যমন্ত্রী। সোমবার, বাঁকুড়ার খাতড়ায় প্রশাসনিক জনসভায় মুখ্যমন্ত্রী বলেন, “আলুসেদ্ধ ভাতও খেতে পাবেন না, এমন ব্যবস্থা করেছে ৷ দিল্লির সরকার সব আলু নিয়ে চলে যাচ্ছে”।

অন্যান্য বছর এই সময় রকমারি সবজি পাওয়া যায় বাজারে। ফলে দাম নিয়ন্ত্রণে থাকে৷ এবার মূল্যবৃ্দ্ধির জন্য কেন্দ্রের বিজেপি সরকারকে দোষারোপ করেন মমতা ৷ তিনি বলেন, কেন্দ্র আইন বদল করেছে। আগে আলু, পেঁয়াজ, তেল অত্যাবশকীয় পণ্য আইন অনুযায়ী রাজ্যের হাতে ছিল৷ এখন দিল্লির সরকার সব আলু নিয়ে চলে যাচ্ছে৷ “ওদের জিজ্ঞেস করুন এত আলু নিয়ে কী করবে? ওদের আলু চাই, পটল চাই, পেঁয়াজ চাই৷ ওদেরই সব চাই আর মানুষের জন্য কিছু নেই৷”

মুখ্যমন্ত্রীর মতে, এর আগে রাজ্যের হাতে যখন দাম ছিল তখন সস্তায় আলু পাওয়া যেত৷ আর একন কোনও সবজিতেই হাত দেওয়া যাচ্ছে না৷ এরপরই মমতা বলেন, “এরপরে তো শুধু আলুসেদ্ধ দিয়েও ভাত খেতে পাবেন না৷ এদের ভোট দেবেন না”।

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আগামী জুন মাস অবধি বিনামূল্যে রেশন দেওয়া হবে। “আমাদের সরকার থাকবে, আর আমরা আবার বিনামূল্যে রেশন পাওয়ার মেয়াদ বাড়িয়ে দেব। সরকার আমাদেরই থাকবে।”

আরও পড়ুন-কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ভাঁওতা বুঝে গিয়েছে বাঁকুড়া: মমতা

Related articles

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...