Monday, March 16, 2026

ডিসেম্বরে দু’দিনের সফরে রাজ্যে আসছেন জে পি নাড্ডা, উত্তরকন্যা অভিযানের দিন বদল

Date:

Share post:

লক্ষ্য একুশের বিধানসভা নির্বাচন। লক্ষ্য বাংলা দখলের লড়াই। সেই স্বপ্নে এখন বিভোর গেরুয়া শিবির। তাই শুধু রাজ্য নেতাদের উপর ভরসা না রেখে উত্তর ভারত, পশ্চিম ভারত থেকে প্রায় রোজই কোনও না কোনও শীর্ষনেতা উড়ে আসছেন রাজ্যে। সাংগঠনিক বৈঠক করছেন। রিপোর্ট নিচ্ছেন। যাচ্ছেন জেলা সফরে।

আরও পড়ুন : মিম-তৃণমূল এক হয়েছে, কটাক্ষ দিলীপের

তারই অঙ্গ হিসেবে ফের দু’দিনের সফরে রাজ্যে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা।
পাখির চোখ বাংলার ভোট। ভোটের দামামা বাজার আগেই বাংলায় কোমর বেঁধে নমে পড়েছে বিজেপি। তাই ডিসেম্বরে দু’দিনের সফরে ফের রাজ্যে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা।

আরও পড়ুন : আগামী ২৬ নভেম্বর ধর্মঘটের সমর্থনে বাম-কংগ্রেসের মহামিছিল

আগামী ৮ ও ৯ ডিসেম্বর কলকাতায় থাকবেন তিনি। দলীয় সূত্রের খবর, কলকাতা-সহ বেশ কয়েকটি জেলা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন নাড্ডা। এদিকে, নাড্ডার সফরের জন্য বিজেপির উত্তরকন্যা অভিযানের দিনও বদল করা হয়েছে বলে খবর। ওই অভিযান হবে আগামী ৭ ডিসেম্বর।

spot_img

Related articles

বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রস্তুত, মঙ্গলেই ঘোষণার পথে তৃণমূল

২৮ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের পরে যে কোনও সময়ে রাজ্যে নির্বাচন ঘোষণা হতে পারে, এমনটা প্রস্তুতি নিচ্ছিল...

জ্বালানি গ্যাস নিয়ে কেন্দ্রের হঠকারিতা: সোমে পথে মমতা-অভিষেক

মোদি সরকারের ভ্রান্ত বিদেশ নীতির জেরে গোটা দেশে সংকটে সাধারণ মানুষ। লকডাউন থেকে এসআইআর, এবার গ্যাসের সংকটেও যেখানে...

নির্বাচনী আচরণবিধি লাগু হতেই বদল রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব

নির্বাচনী আচরণবিধি লাগু হতেই রাজ্যে একের পর এক মনের মত আধিকারিক পদে বদল করতে শুরু করে দিল নির্বাচন...

আচরণবিধি লাগু হতেই কমিশনের কড়া নজর, বদলি ও উন্নয়ন তহবিলে নিয়ন্ত্রণ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই রাজ্যে কার্যকর হয়েছে আদর্শ আচরণবিধি। সেই পরিপ্রেক্ষিতে প্রশাসনিক কাজকর্ম, আধিকারিকদের বদলি এবং উন্নয়নমূলক...