Saturday, April 4, 2026

প্রসঙ্গ-ধর্মঘট: এখনও জারি হয়নি রাজ্য সরকারি দফতরে হাজিরার নির্দেশিকা

Date:

Share post:

আগামীকাল, বৃহস্পতিবার কয়েকটি বামপন্থী শ্রমিক সংগঠনগুলি দেশব্যাপী ধর্মঘটের ডাক দিয়েছে। রাজ্য সরকারি কর্মীদের সিপিএম প্রভাবিত সংগঠন কো-অর্ডিনেশন কমিটি-সহ কয়েকটি বামপন্থী সংগঠনও ওইদিন সরকারি অফিসে ধর্মঘটের নোটিশ আগেই ঝুলিয়ে দিয়েছে।

তবে ধর্মঘটের দিন সরকারি অফিসে কর্মীদের উপস্থিতির ব্যাপারে গতকাল, বুধবার সন্ধ্যা পর্যন্ত কোনও সরকারি নির্দেশিকা জারি হয়নি। ফলে কর্মীমহলে কিছুটা বিভ্রান্তি তৈরি হয়েছে। করোনা পরিস্থিতির জন্য সরকারি অফিসগুলিতে ৫০ শতাংশ পর্যন্ত কর্মীদের এনে কাজ করার নির্দেশিকা এখনও কার্যকর আছে। কোন দিন কোন কর্মীরা কাজে আসবেন সেই ব্যাপারে ওই ৫০ শতাংশের ভিত্তিতে অফিস কর্তৃপক্ষ “রোস্টার” তৈরি করেন। তাই সংশ্লিষ্ট মহলের ধারণা, ধর্মঘটের দিন অফিস আসা “বাধ্যতামূলক” সংক্রান্ত কোনও নোটিশ তৈরি করতে বেকায়দায় পড়েছে নবান্ন।

উল্লেখ্য, ২০১১ সালে রাজ্যে ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, রাজ্যে কর্মসংস্কৃতি ফিরিয়ে আনতে বাংলা থেকে বনধ কালচার তিনি বন্ধ করবেন। সেই কাছে এখনও পর্যন্ত সফল রাজ্য সরকার।

আবার কোনও কোনও ধর্মঘটের ইস্যুকে বাইরে থেকে সমর্থন করলেও বনধকে প্রশ্রয় দেয়নি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। তবে মহামারি পরিস্থিতিতে এবার বনধের মোকাবিলা করা বেশ চ্যালেঞ্জের বলেই মনে করা হচ্ছে।

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...