Saturday, April 4, 2026

বিবাহ বিচ্ছেদের আবেদন করলেন আইএএস টপার টিনা ডাবি ও আতাহার খান

Date:

Share post:

সালটা ২০১৮। ধুমধাম করে বিয়ে হয়েছিল ২০১৫ সালের ইউপিএসসি পরীক্ষায় আইএএস বিভাগের প্রথম স্থান অধিকার করা টিনা ডাবি ও দ্বিতীয় স্থান অধিকারকারী আতাহার খানের। এই বিয়ে রীতিমতো সাড়া ফেলে দিয়েছিল সেই সময়। হওয়াটাও অস্বাভাবিক নয়, ইউপিএসসির মত পরীক্ষায় প্রথম স্থান অধিকারীর বিয়ে বলে কথা। তার ওপর টিনা ডাবি ছিলেন দলিত সমাজের প্রতিনিধি এবং আতাহার খান ছিলেন কাশ্মীরী।সাম্প্রদায়িক সম্প্রীতির নজর থেকে দেখা হচ্ছিল এই বিয়েকে। অবশেষে এই বিয়ে ভাঙতে চলেছে বলে জানা গেল।

সংবাদমাধ্যম সূত্রে খবর, টিনা ডাবি এবং তাঁর কাশ্মীরি স্বামী আতাহার খান ইতিমধ্যেই জয়পুর আদালতে মিউচুয়াল ডিভোর্সের আবেদন জানিয়েছেন। যদিও কী কারণে তারা বিবাহবিচ্ছেদের পথে হাঁটছেন সে বিষয়ে প্রকাশ্যে মুখ খুলতে চাননি কেউই। জানা যায়, ২০১৮ সালে এই দুই আইএএস টপারের বিয়ের রিসেপশন হয়েছিল জয়পুর, পাহেলগ্রাম এবং দিল্লিতে। বিয়েতে শুভেচ্ছা জানিয়ে ছিলেন রাহুল গান্ধী সহ একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব। বিয়েতে আমন্ত্রিত ছিলেন বেঙ্কাইয়া নাইডু, সুমিত্রা মহজন, রবি শংকর প্রসাদের মত ভিভিআইপি ব্যক্তিত্বরা। স্বাভাবিকভাবেই জনপ্রিয় এই জুটির বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসার পর রীতিমতো সাড়া পড়ে গিয়েছে।

আরও পড়ুন:কোভ্যাক্সিন : প্রথম ডোজ নিতে পারেন রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম

প্রসঙ্গত, ২০১৫ সালে আইএএস পরীক্ষায় প্রথম হওয়া টিনা ডাবির বাড়ি ভোপালে। তার বাবা ও মা ইঞ্জিনিয়ারিং সার্ভিসে কর্মরত। দিল্লির লেডি শ্রীরাম কলেজে রাষ্ট্রবিজ্ঞানের স্নাতক হওয়ার পর আইএএস পরীক্ষার প্রস্তুতি নেন টিনা। অন্যদিকে কাশ্মীরের বাসিন্দা আতাহার হিমাচল প্রদেশের মান্ডি আইআইটি থেকে বিটেক ডিগ্রির পর আই এ এস পরীক্ষার প্রস্তুতি নিতে শুরু করেন। ২০১৫ সালে টিনা ও আতাহার দুজনেই রাজস্থান ক্যাডারে আইএএস হন। মুসৌরির লালবাহাদুর শাস্ত্রী ন্যাশনাল অ্যাকাডেমি ফর অ্যাডমিনিস্ট্রেশনে একে অপরের সঙ্গে আলাপ হয় দুজনের। সেখান থেকেই প্রেম ও বিয়ে। তবে মাত্র দু’বছরের মধ্যেই সম্পর্ক ভাঙতে বসেছে এই দুই জনপ্রিয় আইএএস-এর।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...