Friday, April 3, 2026

গৃহপরিচারিকারাও বনধে সামিল হবেন, দাবি বামেদের

Date:

Share post:

আগামীকাল বৃহস্পতিবার দেশজুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে বাম শ্রমিক সংগঠনগুলি। একুশের নির্বাচনের আগে এ রাজ্যে বাম রাজনীতির জন্য যা খুবই তাৎপর্যপূর্ণ। কারণ, ধর্মঘটকে সফল করে নিজেদের রাজনৈতিক অস্তিত্ব জানান দেওয়ার একটা বড় সুযোগ থাকছে বামেদের সামনে।

তাই ধর্মঘটকে সফল করতে এ রাজ্যে বাম দলগুলি কোমর বেঁধে নেমেছে। এবার ধর্মঘটে গৃহপরিচারিকাদের সামিল করছে তারা। এমনটাই দাবি করেছে, গৃহপরিচারিকাদের নিয়ে তৈরি সিপিএম এবং এসইউসির দু’টি সংগঠনের নেতৃত্ব।

সংগঠন দু’টির তরফে পৃথকভাবে জানানো হয়েছে, লকডাউন পর্বে তাদের অনেক সদস্য মাসের বেতন পাননি। অনেক ক্ষেত্রে বাড়ির কর্তৃপক্ষ তাঁদের ঢুকতেই দেননি। ন্যূনতম মজুরির ধারেকাছেও তাঁরা রোজগার করেন না। এই অবস্থায় কেন্দ্র ও রাজ্যের সরকার উভয়েই তাঁদের বিষয়ে উদাসীন। তাই নিজেদের অধিকার রক্ষার তাগিদে তাঁরা বৃহস্পতিবারের ধর্মঘটে সামিল হবেন।

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...