Saturday, April 4, 2026

বহিরাগত ইস্যুতে রাজ্যকে এক হাত নিলেন দিলীপ

Date:

Share post:

বহিরাগত ইস্যুতে এবার রাজ্য সরকারকে বেজায় অস্বস্তিতে ফেললেন দিলীপ ঘোষ। শুক্রবার নদিয়ার জনসভা থেকে বিজেপি রাজ্য সভাপতি বলেন, তৃণমূল বলছে বিজপির বহিরাগত নেতার কথা। প্রশ্ন হচ্ছে, বাংলার জন্য একজন বাঙালি অ্যাম্বাস্যাডর জুটল না! বাইরে থেকে অবাঙালিকে আনতে হলো! যে সৌমিত্র চট্টোপাধ্যায়ের জন্য সরকারের চোখের জল পড়ছে, ২০১১ সালে কেন তাকে ব্র‍্যান্ড অ্যাম্বাস্যাডর ভাবা হলো না! বহিরাগত শাহরুখ খানকে কেন ভাবা হল?

নদিয়ার আসাননগরের বিজেপি কর্মী বাপি ঘোষের খুনের প্রতিবাদে ছিল সভা। ছিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার এবং মাফুজা খাতুন। দিলীপ বলেন, লোকজনদের রাস্তাঘাটে মারবে, আপনারা খালি হাতে মার খেয়ে ফিরবেন না। আমাদের দু’জন হাসপাতালে গেলে ওদের চারজনকে হাসপাতালে পাঠাবেন। আমরা নদিয়ার লোক, হাত উপরে করে হরেকৃষ্ণ বলি, হাত উপরে করবেন না, হাতে লাঠি রাখবেন। জনসভার শুরুতে অন্য দল ছেড়ে বিজেপিতে যোগদান করেন কিছু নতুন কর্মী। এদিন বাপি ঘোষের পরিবারের হাতে ৫ লক্ষ টাকা তুলে দেন দিলীপ। এরপর সেখান থেকে রানাঘাটের কুপার্স-এর জনসভায় বলেন, এই সরকার পুলিশকে দলদাস করেছে, বিরোধীদের রাজনীতি করতে দেবে না। কিন্তু ভুলে যাচ্ছে, এবারের ভোটে কেন্দ্রের পুলিশ থাকবে, ভোট দেবেন আসল ভোটাররা। শাসক দলের কেউ মস্তানি করতে এলেই হাসপাতালে যেতে হবে।

আরও পড়ুন- তৃণমূল ছাড়তে চেয়ে ফেসবুকে পোস্ট মিহিরের, কবে অন্য দলে?

Related articles

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...