Wednesday, June 24, 2026

আলুর দাম আকাশছোঁয়া, নিয়ন্ত্রণে ভুটান থেকে আমদানির সিদ্ধান্ত কেন্দ্রের

Date:

Share post:

পেঁয়াজের দাম কিছুটা নিয়ন্ত্রণে আনা গেলেও আলুর দাম আম জনতার নাগালের বাইরে ।জ্যোতি আলুর কেজি ৪৫ টাকা এবং চন্দ্রমুখী ৪৮-৫০টাকা কেজিতে বিকোচ্ছে । বাজারে জোগান বাড়াতে ভুটান থেকে আলু আমদানির সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র ।

এই বিষয়ে ডিরেক্টোরেট জেনারেল অফ ফরেন ট্রেড বা ডিজিএফটি একটি বিবৃতি জারি করে জানিয়েছে, আগামী ৩১ জানুয়ারি, ২০২১ পর্যন্ত কোনও লাইসেন্স ছাড়াই ভুটান থেকে আলু আমদানি করা যাবে৷
সাধারণত আলু আমদানি করতে গেলে ডিজিএফটি-এর থেকে অনুমোদন নিতে হয়৷ কারণ এ দেশে আলুর আমদানি নিয়ন্ত্রণ করা হয়৷ কিন্তু বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে আগামী বছরের ৩১ জানুয়ারি পর্যন্ত এই বিধিনিষেধ তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার৷
কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল জানিয়েছেন, সবমিলিয়ে ১০ লক্ষ টন আলু আমদানি করবে ভারত৷ জোগান বাড়লেই দ্রুত আলুর দাম নিয়ন্ত্রণে আসবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী৷


Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...