Monday, April 6, 2026

জলকামান-লাঠি পেরিয়ে রাজধানীর রাজপথে আগুয়ান কৃষকরা

Date:

Share post:

রাজধানীর রাজপথে কৃষক মিছিল আটকাতে তৎপর প্রশাসন। প্রবল ঠান্ডায় জলকামান দিয়ে বিক্ষোভের আঁচ প্রশমনের চেষ্টা চলছে। কিন্তু তাতেও হার মানছেন না কৃষকরা। পঞ্জাব-হরিয়ানা থেকে দিল্লির যন্তরমন্তরে জমায়েত হওয়া তাঁদের লক্ষ্য। সেই উদ্দেশ্যে দিল্লিতে ঢোকার মুখে বিভিন্ন জায়গায় দফায় দফায় পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে তাঁদের। বিক্ষোভকারীদের আটকাতে জলকামান কাঁদানে গ্যাস লাঠিচার্জ কিছুই বাদ রাখছে না পুলিশ।

কৃষি আইনের বিরুদ্ধে পঞ্জাব ও হরিয়ানা থেকে কৃষকদের বিশাল মিছিল এগোচ্ছে দিল্লির দিকে। তিনটি কৃষি আইন প্রত্যাহারের দাবিতে পঞ্জাবের কৃষক সংগঠনগুলি দুদিন ব্যাপী দিল্লি চলো-র ডাক দিয়েছে। তবে কৃষক সংগঠনগুলির অভিযোগ, দিল্লি রওনা দেওয়া ৪০টি ট্রাক্টর মনোহরলাল খাট্টার সরকার রাজ্যের সীমানায় আটকে দিয়েছে।

আরও পড়ুন:২০২১ সাল থেকে ফোন নম্বরের আগে ‘0’ যোগ করা বাধ্যতামূলক

পঞ্জাব ও দিল্লি বরাবর রাজ্যের সীমানায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে। তবে হরিয়ানা সীমানায় পৌঁছে গিয়েছেন পঞ্জাবের কৃষকরা। তাঁদের হাতে সবজি, জলের ট্যাঙ্কার, জ্বালানির কাঠ, এমনকী রান্নার লোকও। দিল্লি তে ঢুকতে না দিলে রাস্তায় বসে রান্না করে খাওয়ার পরিকল্পনা রয়েছে কৃষকদের।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...