Tuesday, March 31, 2026

এবার মন্ত্রিত্ব থেকে পদত্যাগ শুভেন্দু অধিকারীর

Date:

Share post:

মন্ত্রিত্ব ছাড়লেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পদত্যাগপত্র পাঠিয়েছেন শুভেন্দু। চিঠির কপি দিয়েছেন রাজ্যপালকেও।

মুখ্যমন্ত্রীকে লেখা চিঠিতে, এতদিন রাজ্যবাসীর সেবা করার জন্য ধন্যবাদ জানিয়েছেন নন্দীগ্রামের বিধায়ক। তবে, শুভেন্দু বিধায়ক পদ ছাড়ছেন কি না তা এখনও স্পষ্ট নয়। পরিবহণ ও সেচ দফতরের মন্ত্রী ছিলেন তিনি।

বৃহস্পতিবার এইচআরবিসি চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেন শুভেন্দু। তার ২৪ ঘণ্টার মধ্যেই শুক্রবার সকালে সরকারি সব নিরাপত্তা ছাড়েন তিনি। এরপরেই মন্ত্রিত্ব এবং দলত্যাগের জল্পনা আরও তীব্র হয়।

আরও পড়ুন:এইচআরবিসি-র পর এবার সরকারি নিরাপত্তা ছাড়ছেন শুভেন্দু

এর কয়েক ঘণ্টা বাদেই মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে চেয়ে মুখ্যমন্ত্রীর কাছে চিঠি পাঠানো শুভেন্দু অধিকারী। স্যানিটাইজেশনের জন্য শুক্রবার বন্ধ রয়েছে নবান্ন। সেই কারণে কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির পাশে মুখ্যমন্ত্রীর যে দফতর রয়েছে সেখানে তিনি পদত্যাগপত্র পাঠিয়েছেন। ইতিমধ্যে রাজ্যপালকে তাঁর পদত্যাগ পত্র ইমেল করেছেন তিনি। সূত্রের খবর, শনিবার দিল্লি যাচ্ছেন শুভেন্দু অধিকারী।

Related articles

বিধানসভা ভোটের আগে প্রশাসনিক রদবদল, কমিশনের বিরুদ্ধে মামলা খারিজ কলকাতা হাইকোর্টে  

বাংলায় নির্বাচনের (WB Assembly Election) দিনক্ষণ ঘোষণা হওয়ার পর থেকেই প্রশাসনিক স্তরে ইচ্ছে মতো একের পর এক রদবদল...

বিহারে মন্দিরে পদপিষ্ট হয়ে মৃত ৮ মহিলা, জখম বহু

বিহারের নালন্দায়( Nalanda Shitala Temple) শীতলা মন্দিরে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে ৮ পুণ্যার্থীর। মঙ্গলবারের এই ঘটনায় গুরুতর জখম...

গ্যাং ওয়ারে রক্তাক্ত হাইতি! গুলি ও বোমাবাজিতে মৃত ৭০, আহত ৩০

গ্যাং ওয়ারে হাইতিতে (Haiti Violence) বয়ে গেল রক্তপ্লাবন। সোমবার ‘গ্রান গ্রিফ’ (Gran Grif Gang) গ্যাংয়ের সদস্যরা আর্তিবোনাইটের বাড়ি...

ভূমিধসে যান চলাচল ব্যাহত জম্মু-শ্রীনগর জাতীয় সড়কে

ভারী বৃষ্টিপাতের ফলে জম্মু-শ্রীনগর (Jammu Kashmir) জাতীয় সড়কে ধস। রামবান জেলার মেহর এলাকায় ভূমিধসের (Landslide) কারণে রাস্তা সম্পূর্ণ...