Monday, June 22, 2026

প্রাপ্তবয়স্ক মহিলার ব্যক্তি স্বাধীনতায় কেউ হস্তক্ষেপ করতে পারে না, জানাল হাইকোর্ট

Date:

Share post:

পছন্দের সঙ্গীর সঙ্গে যেখানে খুশি ঘোরার অধিকার আছে মহিলাদের, জানিয়ে দিয়েছে দিল্লি হাইকোর্ট। আদালত জানিয়ে দিয়েছে, একজন প্রাপ্তবয়স্ক নারীর নিজের পছন্দের সঙ্গীর সঙ্গে যেখানে খুশি যাওয়ার অধিকার রয়েছে।

আরও পড়ুন- এইচআরবিসি-র পর এবার সরকারি নিরাপত্তা ছাড়ছেন শুভেন্দু
সেক্ষেত্রে ধর্ম কখনও বাধা হয়ে দাঁড়াতে পারে না। দিল্লি হাইকোর্টের দুই বিচারপতি বিপিন সাংঘি ও রজনীশ ভাটনগরের ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে, একজন মহিলার ব্যক্তি স্বাধীনতায় কেউ হস্তক্ষেপ করতে পারে না।
জানা গিয়েছে, সুলেখা নামে এক মহিলা নিজের পরিবারের অমতে বিয়ে করেন। এরপরেই পরিবারের বিরুদ্ধে নিজের নিরাপত্তা চেয়ে একটি পিটিশন ফাইল করেন দিল্লি হাইকোর্টে। কারণ পরিবার তাঁকে নিরুদ্দেশ বলে দাবি করেছিল পুলিশের কাছে। হাইকোর্ট জানিয়েছে, ওই মহিলার পরিবারের দাবি সে নাবালিকা হলেও, তথ্য প্রমাণ অন্য কথা বলছে।
তিনি নিজের স্বামীর সঙ্গে থাকতে পারেন। দিন কয়েক আগেই এলাহাবাদ হাইকোর্ট একই রায় দিয়েছিল। হাইকোর্টের ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছে, যেখানে আইন দুই সমলিঙ্গের মানুষকে একসাথে থাকার, জীবন কাটানোর অনুমতি দিচ্ছে, সেই দেশে শুধুমাত্র ধর্মের বিভেদের জন্য বিয়ে আটকে দেওয়া হবে, তা মেনে নেওয়া যায় না।

Related articles

রোনাল্ডোকে নিয়েই অশান্তি পর্তুগাল শিবিরে? জবাব দিলেন কোচ মার্টিনেজ

বিশ্বকাপে কঙ্গোর বিপক্ষে ড্র করা ম্যাচের পর মঙ্গলবার পর্তুগালের(Portugal)  প্রতিপক্ষ উজবেকিস্তান। প্রথম ম্যাচ ড্র করার পর থেকে কম...

মহানগরে হরিহরণের সঙ্গীত জীবনের ৫০ বছর উদযাপন, গজল সন্ধ্যায় মাতল নজরুল মঞ্চ

গানের শহর কলকাতায় সুরের জাদু ছড়ালেন 'উস্তাদ-এ-গজল' হরিহরণ (Hariharan)। ২০ জুন (২০২৬) কলকাতার নজরুল মঞ্চে বসেছিল তাঁর একক...

লখনউয়ের কোচিং সেন্টারে আগুন, মৃত ১৫ 

ভয়ঙ্কর ঘটনা! এবার লখনউয়ের কোচিং সেন্টারে অগ্নিকাণ্ডের (Lucknow Fire) ঘটনায় মৃত ১৫। শেষ পাওয়া খবর অনুযায়ী, সেখানে এখনও...

মুখ্যমন্ত্রীর ‘ঝাড়াই-বাছাই’ বার্তা: কাদের চাকরিতে কোপ!

বাজেটে ভাতা বৃদ্ধি ঘোষণা করলেও সিভিক ভলান্টিয়ার (Civic), ভিলেজ পুলিশ এবং বিভিন্ন চুক্তিভিত্তিক কর্মীদের উদ্দেশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর...