Site Logo

সই-বিতর্কে এবার কালীঘাটে সিআইডি! 'অসুস্থ' অভিষেকের বাড়ি ঘিরে ভিডিওগ্রাফি

EBBS Desk·
সই-বিতর্কে এবার কালীঘাটে সিআইডি! 'অসুস্থ' অভিষেকের বাড়ি ঘিরে ভিডিওগ্রাফি

ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে সিআইডি। সই জাল কাণ্ডে সোমবার ভবানী ভবনে হাজিরার নির্দেশ থাকলেও শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে ১৫ দিনের সময় চেয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেই আবেদন জমা পড়ার কিছুক্ষণের মধ্যেই উল্টো ছবি দেখা গেল কালীঘাটে। ডায়মন্ড হারবারের সাংসদের কালীঘাটের বাড়িতে আচমকাই পৌঁছে গেলেন সিআইডি আধিকারিকরা। শুধু যাওয়াই নয়, তদন্তকারীদের পক্ষ থেকে গোটা বাড়ি ভিডিওগ্রাফি করা হয়। সিআইডির দাবি, তদন্তের স্বার্থে কোথাও কোনও খামতি রাখা হচ্ছে না, সবটাই ক্যামেরাবন্দি করা হয়েছে। এরপর সাংসদকে আরও একটি নোটিশ ধরানো হয়েছে বলে খবর।

Sponsored

Sranchi In Article

বিধানসভার বিরোধী দলনেতা নির্বাচনে তৃণমূল বিধায়কদের স্বাক্ষরে গরমিল ধরা পড়ায় এফআইআর দায়ের করেছিলেন বিধানসভার সচিব। তার ভিত্তিতেই তদন্তে নেমে একাধিক বিধায়ককে নোটিশ ধরায় সিআইডি। সেই সূত্র ধরেই তলব করা হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তবে গত শনিবার সোনারপুরে মৃত এক দলীয় কর্মীর বাড়িতে যাওয়ার পথে চরম জনরোষের মুখে পড়েন তিনি। তাঁকে লক্ষ্য করে ডিম ও জুতো ছোড়া হয়, এমনকী জামা ছিঁড়ে মারধরও করা হয় বলে অভিযোগ। মাথায় হেলমেট থাকায় ইটের আঘাত থেকে রক্ষা পেলেও, জখম অবস্থায় দুটি হাসপাতালে তাঁর চিকিৎসা করাতে হয়। বর্তমানে কালীঘাটের বাড়িতে হাসপাতালের মতো পরিকাঠামো তৈরি করে বিশ্রামে রয়েছেন তিনি। আইনজীবীদের পরামর্শ মেনে এই শারীরিক অসুস্থতার কথা জানিয়েই এদিন সিআইডি-র কাছে সময় চেয়েছিলেন অভিষেক। কিন্তু সেই চিঠি পৌঁছনোর পরেই সিআইডি-র একটি দল তাঁর বাড়িতে হানা দেয়।

আরও পড়ুন- অভিষেকের উপর হামলা কাদের মদতে ছবিই প্রমাণ! তীব্র আক্রমণ তৃণমূল সুপ্রিমোর

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from শিরোনাম

View All →