Wednesday, April 1, 2026

জটিলতা শেষ, রেলের তরফে মাঝেরহাট ব্রিজের চূড়ান্ত ছাড়পত্র

Date:

Share post:

বিতর্কের মধ্যেই অবশেষে মাঝেরহাট ব্রিজ নিয়ে জটিলতা কাটল। আজ, শুক্রবার রেল দফতরকে মাঝেরহাট ব্রিজের সেফটি সার্টিফিকেট দিল রাজ্য পূর্ত দফতর। তার পরিপ্রেক্ষিতে এদিন দ্রুত পূর্ব রেলের তরফে মাঝেরহাট ব্রিজ নিয়ে চূড়ান্ত ছাড়পত্র দিয়ে দেওয়া হল।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার মাঝেরহাট ব্রিজ চালু করা নিয়ে বিতর্ক তৈরি হয়। রাজ্য সরকারের দাবি ছিল, রেলের প্রয়োজনীয় ছাড়পত্র না মেলায় ব্রিজের কাজ ৯ মাস আটকে রয়েছে। তার প্রেক্ষিতে রেল কর্তৃপক্ষ পাল্টা জানিয়েছিল, পশ্চিমবঙ্গ সরকারের পূর্ত দফতরের তরফে সেফটি সার্টিফিকেট জমা করেনি। তাই চূড়ান্ত ছাড়পত্র দেওয়া যাচ্ছে না।

তারপরই আজ, শুক্রবার নবান্ন বন্ধ থাকলেও দফতর খুলে বিশেষ সার্টিফিকেট তৈরি করে রেলকে পাঠিয়ে দেওয়া হয়। এর পরই পূর্ব রেলের তরফে মাঝেরহাট ব্রিজের চূড়ান্ত ছাড়পত্র দিয়ে দেওয়া হল। ফলে ব্রিজ চালু করা নিয়ে আর কোনও বাধা রইল না।

আরও পড়ুন- প্রথমার্ধ গোলশূন্য এটিকে এমবি এসসি ইস্টবেঙ্গল ম‍্যাচ

Related articles

কোচবিহারে ৯-এ ৯! শীতলকুচিকাণ্ড নিয়ে ফের বিজেপিকে নিশানা অভিষেকের

বিধানসভা নির্বাচনের (West Bangal 2026 Election) প্রচারে এসে শীতলকুচিতে গুলিকাণ্ড নিয়ে ফের বিজেপিকে কড়া ভাষায় নিশানা করলেন তৃণমূল...

চোটের অস্বস্তির মধ্যেই শাস্তি খাঁড়়া, জয়ের মধ্যেই সমস্যায় শ্রেয়স

আইপিএলের শুরুতেই জয় পেয়েছে পাঞ্জাব কিংস। কিন্তু জয়ের মধ্যেই শাস্তির মুখে পড়লেন প্রীতি জিন্টার দলের অধিনায়ক শ্রেয়স আইয়ার...

‘অপারেশন আরাহামা’য় খতম জঙ্গি! জম্মু-কাশ্মীরে উদ্ধার দেহ

রাতভর চলল জম্মু-কাশ্মীরের (Jammu and Kashmir) গান্দেরবাল জেলায় জঙ্গি দমন অভিযান 'অপারেশন আরাহামা'। মঙ্গলবার রাতেই সেনা, পুলিশ এবং...

একটা কাজও যদি করত: ফরাক্কার ড্রেজিং নিয়ে কেন্দ্রকে নিশানা মমতার

মুর্শিদাবাদ জেলায় সবচেয়ে বড় সমস্যা গঙ্গার ভাঙ্গন। বড়েঞায় দলীয় প্রার্থীর সমর্থনে প্রচারে নিয়ে ফরাক্কার ড্রেজিং নিয়ে কেন্দ্রকে নিশানা...