Sunday, June 21, 2026

চোটের অস্বস্তির মধ্যেই শাস্তি খাঁড়়া, জয়ের মধ্যেই সমস্যায় শ্রেয়স

Date:

Share post:

আইপিএলের শুরুতেই জয় পেয়েছে পাঞ্জাব কিংস। কিন্তু জয়ের মধ্যেই শাস্তির মুখে পড়লেন প্রীতি জিন্টার দলের অধিনায়ক শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। স্লো ওভার রেটের জন্য শাস্তি পেলেন কিংসদের ক্যাপ্টেন।

পাঞ্জাব অধিনায়ককে অধিনায়ক শ্রেয়স আইয়ারকে(Shreyas Iyer) ১২ লক্ষ টাকা জরিমানা দিতে হয়। গুজরাত টাইটান্স-এর বিরুদ্ধে নির্ধারিত সময়ে ওভার শেষ করতে না পারায় মন্থর বোলিংয়ের জন্য। আইপিএলের নিয়ম অনুযায়ী এটি তাঁর প্রথম অপরাধ হওয়ায় জরিমানাতেই সীমাবদ্ধ রাখা হয়েছে শাস্তি। গত মরশুমে একই কারণে দুইবার জরিমানার মুখে পড়েছিলেন শ্রেয়স, আর তৃতীয়বার এই অপরাধ করলে এক ম্যাচ নির্বাসনের নিয়ম রয়েছে।

এদিকে প্রথম ম্যাচেই চোট পেয়েছেন শ্রেয়স। ব্যাট করার সময় সতীর্থ কুপার কোনোলির শট সোজা গিয়ে লাগে তাঁর ডান হাতের কব্জিতে। যন্ত্রণায় কিছুক্ষণ খেলা থামিয়ে যখন আবার ব্যাট করতে নামেন তখন মাত্র একটা বলেই আউট হয়ে ফিরে যান তিনি। ম্যাচ শেষে চোট নিয়ে বেশি কিছু বলতে চাননি শ্রেয়স। তিনি জানান, আপাতত ভালো আছেন, তবে চিকিৎসকেরা পরীক্ষা করে দেখার পরই তাঁর চোট নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

অন্যদিকে একই ম্যাচে অস্বস্তিকর নজির গড়লেন পঞ্জাবের বোলার অর্শদীপ সিং। এক ওভারে ১১টি বল করেন তিনি, যা আইপিএলের ইতিহাসে যৌথভাবে দীর্ঘতম ওভার হিসেবে নথিভুক্ত হল। সব মিলিয়ে দল জিতলেও, ম্যাচটি ব্যক্তিগতভাবে কঠিন অভিজ্ঞতা হয়ে রইল পঞ্জাব কিংস অধিনায়ক শ্রেয়স আয়ারের জন্য।

Related articles

সোমে বিজেপি সরকারের প্রথম রাজ্য বাজেট: কী আশা? জানালেন কুণাল

পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকারের প্রথম বাজেট (Budget) পেশ সোমবার। স্বাভাবিকভাবেই বিভিন্ন প্রত্যাশা রাজ্যবাসীর। বিশেষ করে নজর ডিএ (DA)...

পার্টির টাকায় জিতেই বেইমানি! ঋতব্রত-সন্দীপনের নির্বাচনী খরচ ফাঁস কুণালের

দলের টাকা নিয়ে ভোটে জিতে, এখন সেই দলেরই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে প্রশ্ন তোলা! তৃণমূলের 'বহিষ্কৃত' বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়...

বৈভবের ব্যাটিংয়ে লন্ডভন্ড শ্রীলঙ্কা, শর্তসাপেক্ষে দলে কোহলি

ব্যাট হাতে বিধ্বংসী ইনিংস বৈভব সূর্যবংশী(Vaibhav Suryavanshi)। ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শ্রীলঙ্কা ‘এ’ দলের বিরুদ্ধে ২৯ বলে ৯৪ রানের...

জেনে নিন রবিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...