Friday, April 3, 2026

ভারতীয় চরের পর এবার গোয়েন্দার ভূমিকায় আলিয়া ভাট

Date:

Share post:

প্রত্যেক ছবিতেই নিজেকে নতুন করে আবিষ্কার করেন আলিয়া ভাট। তাঁর ফিল্মগ্রাফ দেখলেই তা স্পষ্ট। একই সঙ্গে তিনি রাজি, হাইওয়ে, ডিয়ার জিন্দেগি, হাম্পটি শর্মা কি দুলহানিয়া, ২ (টু) স্টেটস-এর মতো ছবিতে অনায়াসে স্বচ্ছন্দে যাওয়া আসা করেন। বিভিন্ন ধরণের চরিত্রে কাজ করতে ভালোবাসেন আলিয়া। কখনও ভারতীয় চর, কখনও সিনেম্যাটোগ্রাফার, কলেজ স্টুডেন্ট… তাঁর অভিনয় দক্ষতা নিয়ে কারও মনেই বিশেষ সন্দেহ নেই।

আরও পড়ুন : নিজের সোশ্যাল মিডিয়ায় প্রাক্তনের ছবি লাগালেন দীপিকা, বদলালেন নিজের নামও !

এবার তিনি গোয়েন্দা। সমাধান করবেন মার্ডার মিস্ট্রির। বেড়াতে গিয়ে নিজেদের অজান্তেই একটি খুনের তদন্তে জড়িয়ে পড়েন দুই স্বামী স্ত্রী। সমস্যার সমাধান করেন তাঁরা। দম্পতির স্ত্রীর চরিত্রে ভাবা হয়েছে আলিয়াকে। ছবির শ্যুটিং শুরু হবে জানুয়ারিতে। তবে আলিয়া তখন সময় দিতে পারবেন কীনা, তা নিয়ে কথা বার্তা চলছে। ওই সময় উত্তরাখণ্ডে বরফ পাওয়া যায়, সেই জন্য বছরের শুরুতে শ্যুটিংয়ের পরিকল্পনা।

আগাথা ক্রিস্টির মার্ডার মিস্ট্রি অবলম্বনে ছবি তৈরি করতে চলেছেন বিশাল ভরদ্বাজ। এই প্রজেক্টে আলিয়াকে হাতছাড়া করতে চান না বিশাল। তাই জানুয়ারিতে অভিনেত্রীর সময় পাওয়া না গেলে বছরের দ্বিতীয়ার্ধে বিদেশেও শ্যুট হতে পারে। আপাতত ছবির স্ক্রিপ্ট রাইটিংয়ের কাজ চলছে। ছবির শ্যুটিং শুরু হওয়ার করার কথা ২০২১-এর জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে।

Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...