Saturday, April 4, 2026

৪৩৪ দিন পর বল হাতে হার্দিক, নিলেন একটি উইকেটও

Date:

Share post:

৪৩৪ দিন পর বল হাতে ফের মাঠে নামলেন হার্দিক পান্ডিয়া। রবিবার সিডনিতে বল হাতে মাঠে নামলেন তিনি। নিলেন একটি উইকেটও।

বোলিংয়ের জন‍্য ফিট নন, শুক্রবার প্রথম একদিনের ম‍্যাচে পর এমনটাই জানিয়ে ছিলেন হার্দিক। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২০১৯ সালে বিশ্বকাপে শেষবার বোলিং করেছিলেন তিনি। তারপর আর বল হাতে মাঠে নামেননি হার্দিক। আইপিএলের মঞ্চেও মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে বল করেননি তিনি। ব‍্যাটস ম‍্যান হিসাবেই খেলেছেন হার্দিক।

একই চিত্র ধরা পরে ভারত-অস্ট্রেলিয়া প্রথম একদিনের ম‍্যাচেও। সেই ম‍্যাচেও ভারতীয় ব‍্যাটস ম‍্যান হিসাবে মাঠে নামেন ভারতের এই অল রাউন্ডার। সেই ম‍্যাচের পর হার্দিক বলেছিলেন “টি-২০ বিশ্বকাপের আগে বোলিং করার ইচ্ছে আছে। আমি দীর্ঘকালীন লক্ষ্য সামনে রেখে চলছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ ম‍্যাচে যাতে বোলিংয়ে ১০০ শতাংশ দিতে পারি, সেটাই চাইছি।”

কিন্তু রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হার্দিককে দলের সপ্তম বোলার হিসাবে মাঠে আনেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। বল হাতে মাঠে নেমেই নিলেন স্টিভ স্মিথের মতন একটি গুরুত্বপূর্ণ উইকেটও। ৪ ওভারে ২৪ রান দেন হার্দিক।

আরও পড়ুন- উৎসবের মরশুম শেষ হতেই ফের দাম বাড়ল পেট্রোল ডিজেলের

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...