Friday, March 13, 2026

ফের হার ভারতের, টানা দুটি ম‍্যাচ হেরে সিরিজ হাতছাড়া কোহলিদের

Date:

Share post:

ফের হার ভারতের। রবিবার দ্বিতীয় একদিনের ম‍্যাচে ফের হারল বিরাট কোহলির দল। এই হারের ফলে সিরিজ হাতছাড়া টিম ইন্ডিয়ার। এদিন অস্ট্রেলিয়ার কাছে ৫১ রানে হারে বিরাটের দল। ভারতের বিরুদ্ধে ফের শতরান স্টিভ স্মিথের। টানা দু ম‍্যাচ হেরে এবার হোয়াইটওয়াশের লজ্জার সামনে দাঁড়িয়ে ব্লুজরা।

আরও পড়ুন : ক্রিকেটেও ডার্বির রং সবুজ মেরুন, ১ রানে হারালো ইস্টবেঙ্গলকে

ম‍্যাচে এদিন টসে জিতে প্রথমে ব‍্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়ে ৩৮৯ করে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার হয়ে এদিনও শতরান করেন স্টিভ স্মিথ। ৬৪ বলে ১০৪ রান করেন তিনি। ৮৩ রান করেন ডেভিড ওয়ার্নার। ফিঞ্চ করেন ৬০ রান। ৭০ রান করেন লাবুশানে এবং ৬৩ রান করে অপরাজিত থাকেন ম‍্যাক্সওয়েল। ভারতের হয়ে একটি করে উইকেট নেন মহম্মদ শামি, জসপ্রীত বুমরা এবং হার্দিক পান্ডিয়া।

আরও পড়ুন : কাজে এল না হার্দিক-ধাওয়ানদের লড়াই, অজিদের বিরুদ্ধে প্রথম ম্যাচেই হার ভারতের

জবাবে ব‍্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ৩৩৮ রান তোলে ভারত। ভারতের হয়ে লড়াই চালান বিরাট কোহলি এবং কে এল রাহুল। ম‍্যাচের শুরুতেই উইকেট হারায় ওপেনার জুটি শিখর ধাওয়ান এবং ময়ঙ্ক আগারওয়াল। ২৮ রান করেন ময়ঙ্ক। শিখরের ঝুলিতে আসে ৩০ রান। এরপর ভারতের হয়ে দূর্গ সামলান বিরাট কোহলি এবং কে এল রাহুল। ৮৯ রান করেন বিরাট। ৭৬ রান করেন কে এল রাহুল। তবে শেষরক্ষা করতে পারলেন না কোহলি-রাহুল জুটি। অস্ট্রেলিয়ার হয়ে ৩ উইকেট নেন প‍্যাট কামিন্স। ম‍্যাচে বোলিং ব‍্যর্থতা আর টপ অর্ডারের দুর্বলতাতেই সিরিজ হাতছাড়া টিম ইন্ডিয়ার। বুধবার মানুকা ওভালে সিরিজের শেষ একদিনের ম‍্যাচ। এখন দেখার নিয়মরক্ষার ম‍্যাচে হোয়াইটওয়াশ এড়াতে পারেন কিনা কোহলিরা।

spot_img

Related articles

কেন্দ্রের ভুল নীতিতেই ৪ সঙ্কটে দেশ! তুলোধনা তৃণমূলের, মোদির সভার মঞ্চ-সজ্জা নিয়ে কটাক্ষ

মোদি সরকারের ভুল নীতির ফলে দেশজুড়ে গ্যাস সঙ্কটের তীব্রতা বাড়ছে। ৪ সঙ্কটে পড়েছেন সাধারণ মানুষ। শুক্রবার, তৃণমূল (TMC)...

পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব হলিউডে! অস্কার অনুষ্ঠানে বিশেষ নিরাপত্তা 

যেকোনও মুহূর্তে ড্রোন হামলা (Drone attack alert) হতে পারে, তাই আসন্ন ৯৮ তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে (The 98th Academy...

পড়ুয়াদের স্বাস্থ্য ভালো রাখতে টাকি হাউজে আয়োজিত ‘স্পাইন অ্যাওয়ার্নেস ক্যাম্প ২০২৬’

বর্তমান সময়ে দাঁড়িয়ে ছাত্র-ছাত্রীদের মধ্যে মেরুদণ্ড সংক্রান্ত সমস্যা বাড়ছে। শরীরের গঠনভঙ্গি সঠিক না হওয়ার কারণে একাধিক রোগ বাসা...

গ্যাস সংকটের আঁচ ময়দানে, বন্ধের মুখে একাধিক ক্লাব ক্যান্টিন! 

জ্বালানি সংকটে বিধ্বস্ত দেশ। রাজ্যে সরাসরি প্রভাব পড়েছে। হোটেল-রেস্তোরাঁ -হাসপাতাল- মন্দিরের পর এবার গ্যাস সংকটের আঁচ ময়দানে। এলপিজি...