Saturday, June 27, 2026

কাজে এল না হার্দিক-ধাওয়ানদের লড়াই, অজিদের বিরুদ্ধে প্রথম ম্যাচেই হার ভারতের

Date:

Share post:

অস্ট্রেলিয়া:‌ ৫০ ওভারে ৩৭৪/‌৬
ভারত:‌ ৫০ ওভারে ৩০৮/‌৮
অস্ট্রেলিয়া ৬৬ রানে জয়ী।

দীর্ঘ আটমাস পর জাতীয় দলের জার্সিতে খেলতে নেমে হার হজম করতে হল ভারতকে। অস্ট্রেলিয়ার ৩৭৫ রানের বিশাল লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে আট উইকেটে ৩০৮ রানেই থেমে গেল ভারতের ইনিংস। হার্দিক-ধাওয়ানরা লড়াই করলেও শেষরক্ষা করতে পারেননি ৷ ৬৬ রানে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল অস্ট্রেলিয়া ৷

এদিন প্রথমে ব্যাট করতে নেমে ৩৭৫ রান তোলে টিম অস্ট্রেলিয়া। সৌজন্যে স্মিথ-ওয়ার্নারের ডবল সেঞ্চুরি। রান তাড়া করতে নেমে শুরুটাও ভালই করেছিলেন মায়াঙ্ক আগরওয়াল এবং শিখর ধাওয়ান জুটি। কিন্তু ২২ রানের মাথায় মায়াঙ্ককে আউট করেন হ্যাজেলউড। এরপর ২১ রান করে জাম্পার বলে আউট হন ভারত অধিনায়ক বিরাট কোহলিও। এরপর দ্রুত ফিরে যান শ্রেয়স আইয়ার এবং লোকেশ রাহুলও। মাত্র দু’‌রান করেই হ্যাজেলউডের শিকার হন শ্রেয়স। এবং পরে ১২ রান করে জাম্পার বলে আউট হন রাহুল। এরপর অবশ্য ধাওয়ানের সঙ্গে পার্টনারশিপে ভারতকে জয়ের স্বপ্ন দেখাচ্ছিলেন হার্দিক ৷ জাম্পার বলে ৭৪ রান করে ধাওয়ান আউট হতেই ফের চাপে পড়ে যায় ভারত ৷ ৭৬ বলে ৯০ রান করেন পান্ডিয়া ৷ মেরেছেন ৭টি চার এবং ২টি ছক্কা ৷ অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে ১০ ওভারে ৫৪ রান দিয়ে ৪ উইকেট নেন অ্যাডাম জাম্পা ৷ হ্যাজলউডের ঝুলিতে এদিন ৩টি উইকেট ৷

ভারতীয় বোলারদের মধ্যে সবচেয়ে সফল মহম্মদ শামি ৷ ১০ ওভারে ৫৯ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি ৷ বুমরাহ, সাইনি ও চাহালের ঝুলিতে ১টি করে উইকেট ৷

আরও পড়ুন- ‘ডিগ্রি-মামলা’য় আদালতে জয় অভিষেকের

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...