Saturday, June 13, 2026

‘ডিগ্রি-মামলা’য় আদালতে জয় অভিষেকের

Date:

Share post:

শিক্ষাগত যোগ্যতা নিয়ে ভুয়ো শংসাপত্র দেওয়ার অভিযোগ মামলায় জয় পেলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ খারিজ করে দিল আদালত। ২০১৪ লোকসভা নির্বাচনের সময় তিনি প্রার্থী হিসেবে হলফনামা জমা দেন। আর সেখানে নিজের শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করেন অভিষেক। জানান, ২০০৯ সালে তিনি ‘ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ প্ল্যানিং অ্যান্ড ম্যানেজমেন্ট, নয়াদিল্লি’ থেকে এমবিএ করেছেন।

তাঁর শিক্ষাগত যোগ্যতাকে চ্যালেঞ্জ জানিয়ে পাটিয়ালা হাউজ কোর্টের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের কাছে অভিযোগ দায়ের করেন জনৈক সার্থক চতুর্বেদী। সেই মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বিরুদ্ধে ওঠা অভিযোগ সরাসরি খারিজ করে দিল আদালত। অর্থাৎ তাঁর বিরুদ্ধে ভুয়ো ডিগ্রি উল্লেখ করার যে অভিযোগ আনা হয়েছিল, তা সম্পূর্ণ মিথ্যে বলে জানায় আদালত। এই মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তথ্য সম্পূর্ণ সত্য বলে জানানো হয়েছে।

এই মামলাকে হাতিয়ার করে বারবার তৃণমূল সাংসদের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন বিরোধীরা। কিন্তু এদিনের এই রায়ে প্রমাণ হয়ে গেল যে কোন রকম মিথ্যে হলফনামা দেননি অভিষেক।

আরও পড়ুন- কালীঘাটে জরুরি বৈঠকে মুখ্যমন্ত্রী, সঙ্গে অভিষেক, পার্থ, ববি, অরূপ

Related articles

মানসিক নির্যাতন! আত্মহত্যা পুণের TCS কর্মীর

কাজের জায়গায় মানসিক চাপ (Mental Pressure) নিয়ে বহু মানুষ আগেই মুখ খুলেছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মানসিক নির্যাতনের জেরে চাকরিও...

মেসিকে ফোকাস করতে বিশেষ ক্যামেরা! বিশ্বকাপজয়ী তারকাকে ঘিরে বাড়ছে উন্মাদনা 

লিওনেল মেসি (Lionel Messi) নামটার সঙ্গে প্রতিমুহূর্তে এক একটা নতুন মহাকাব্যের যোগসূত্র তৈরি হওয়া ফুটবল অনুরাগীদের কাছে বিশেষভাবে...

অসমে বায়ুসেনার বিমান দুর্ঘটনায় মৃত ৫ জওয়ান, শুরু তদন্ত

অসমে বায়ুসেনার (Indian Air Force) বিমান ভেঙে পড়ার ঘটনায় মৃত্যু হল ৫ জওয়ানের। তবে কো-পাইলট (AN-32 Crash) এই...

নৈহাটি জুটমিলে তালা: শ্রমিক সমস্য়ায় ময়দানে বিজেপির শ্রমিক সংগঠন!

একদিকে রাজ্যে নতুন শিল্প ও কর্মসংস্থানের নতুন দিগন্ত খুলে দেওয়ার বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Chief Minister Suvendu Adhikari)।...