Wednesday, June 24, 2026

কালীঘাটে জরুরি বৈঠকে মুখ্যমন্ত্রী, সঙ্গে অভিষেক, পার্থ, ববি, অরূপ

Date:

Share post:

মন্ত্রিসভা থেকে শুভেন্দু অধিকারীর পদত্যাগের পরেই কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে জরুরি বৈঠক । শুক্রবার সন্ধ্যার এই বৈঠকে যোগ দেন, পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত বক্সি, অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিশ্চিতভাবে বলা যায়, বিষয় শুভেন্দু অধিকারী এবং তাঁকে ঘিরে তৈরি হওয়া পরিস্থিতি নিয়ে।

আরও পড়ুন- রাস্তা সারাইয়ের দাবিতে পর্যটন মন্ত্রীর বিধানসভা এলাকায় পথ অবরোধ স্থানীয়দের

শুভেন্দুর পদক্ষেপের কথা মাথায় রেখেই বেশ কয়েকটি প্রশ্ন মাথাচাড়া দিয়েছে। প্রথমত শুভেন্দু পরিবহন ও সেচ দফতরের মতো গুরুত্বপূর্ণ দফতরের দায়িত্বে ছিলেন। সেই দফতর ফাঁকা রাখা মুশকিল। তাহলে এই দফতরে নতুন মন্ত্রী আসবেন না মন্ত্রিসভার অন্য কেউ অতিরিক্ত দায়িত্ব নেবেন? সে নিয়ে সিদ্ধান্ত নিতে হবে। সূত্রের খকবর দ্বিতীয় সম্ভাবনা প্রবল।

দ্বিতীয়ত, শুভেন্দুকে আটকে রাখার চেষ্টা চলতে থাকবে, নাকি বিষয়টি এবার আলোচনার বাইরে বলে ধরে নেওয়া হবে? সে কথাও আলোচনায় উঠে আসবে।

তৃতীয়ত, সরকারকে হলদিয়া ডেভলপমেন্ট অথরিরটির চেয়ারম্যান দ্রুত নিয়োগ করতে হবে। এই পদটি কাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ফলে সে নিয়েও আলোচনা ও সিদ্ধান্ত হবে।

Related articles

বিরল রোগের সঙ্গে লড়াই জারি, পদ্মভূষণ মঞ্চে আবেগঘন অলকা

ভারতের সংগীত জগতের অন্যতম জনপ্রিয় শিল্পী অলকা ইয়াগনিক (Alka Yagnik) মঙ্গলবার দেশের অন্যতম অসামরিক সম্মান পদ্মভূষণে (Padma Bhushan)...

শুভেন্দুর সঙ্গে কোন স্মৃতি এখনও অমলিন মহুয়ার?

অকপট মহুয়া মৈত্র (Mahua Maitra)। শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে তাঁর রাজনৈতিক দূরত্ব তৈরি হলেও আবেগের সম্পর্ক রয়ে...

বিশ্বকাপ বিদায়ের আগে সাপোর্ট স্টাফদের জন্য মিষ্টির প্যাকেট জর্ডনের প্লেয়ারদের!

ফিফা ফুটবল বিশ্বকাপের (FIFA Football World Cup) চলতি মরশুমে আলজেরিয়ার কাছে হেরে এক ম্যাচ বাকি থাকতেই বিশ্বকাপ থেকে...

ভাঁওতার বাজেট বিজেপির, ঘোষণা-বাস্তবে বিস্তর ফারাক

ভাঁওতার বাজেট (Budget), জুমলার বাজেট। একেবারে দিশাহীন। দেখনদারি রয়েছে সঠিক দিশা নেই। নেই আয়ের হদিশ। শিল্প-কর্মসংস্থান, বেকারত্ব দূরীকরণের...