Saturday, April 4, 2026

মা অসুস্থ, এখনই শহরে আসছেন না শুভেন্দু, ফের বৈঠকের চেষ্টা চালাচ্ছেন সৌগত

Date:

Share post:

দলের শীর্ষস্তর তাঁকে শুভেন্দু অধিকারীর সঙ্গে আলোচনা চালিয়ে যেতে বলেছে৷ সেই চেষ্টায় কোনও ত্রুটি রাখতে চাইছেন না তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায়। এর আগে দু’বার বৈঠক হয়েছে৷ কিন্তু কোনও ইতিবাচক ফল মেলেনি। ইতিমধ্যেই মন্ত্রিত্ব ছেড়েছেন শুভেন্দু৷ তারপরও শুভেন্দু অধিকারীর সঙ্গে আলোচনায় বসতে চান সৌগত রায়৷ কিন্তু মা অসুস্থ থাকায় এখনই কলকাতায় আসতে পারছেন না শুভেন্দু। আগামী কয়েকদিনের মধ্যেও সৌগতের সঙ্গে প্রাক্তন পরিবহনমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা নেই। সূত্রের খবর এমনই।

মন্ত্রিত্ব থেকে ইস্তফা দিলেও শুভেন্দু ঠিক কী করতে চাইছেন, তা এখনও স্পষ্ট নয়। রাজনৈতিক মহলের একাংশ বলছে, মন্ত্রিত্ব ছাড়ার পরও শুভেন্দুর তৃণমূলে থাকা কার্যত অসম্ভব৷ তৃণমূলের সঙ্গে শুভেন্দুর সম্পর্ক বিচ্ছিন্ন হওয়া স্রেফ সময়ের অপেক্ষা। তবুও আশাবাদী সৌগত৷ আলোচনা চালিয়ে যাওয়ার শেষ চেষ্টা করতে এই সাংসদ নেমে পড়েছেন। সৌগত রায়-সহ দলের একাধিক শীর্ষনেতার ধারণা, মন্ত্রিত্ব ছাড়লেও তৃণমূলের সঙ্গে সম্পর্ক ছেদ করবেন না শুভেন্দু। সেকারনেই শুভেন্দুর সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়া জরুরি৷
শনিবার সৌগত’র সেই চেষ্টা ব্যর্থ হয়েছে৷ কলকাতায় আসেননি শুভেন্দু। তিনি না’কি জানিয়েছেন, মা অসুস্থ থাকায় কয়েকদিন কলকাতায় আসার সম্ভাবনা নেই। ফলে বৈঠক আদৌ হলেও, তা মঙ্গলবারের আগে সম্ভব হবে না বলেই সূত্রের খবর।

এদিকে আজ, রবিবার মহিষাদলে শুভেন্দুর ‘অরাজনৈতিক’ সভা হতে চলেছে। রাজনৈতিক মহলে চর্চা চলছে, এই সভায় শুভেন্দু কী বলতে পারেন, তা নিয়ে৷

জানা গিয়েছে, শুভেন্দুর বাবা তথা তৃণমূল সাংসদ শিশির অধিকারীর সঙ্গে ফোনে কথা বলেছেন সৌগত রায়। কী আলোচনা হয়েছে, তা জানা না গেলেও ধরেই নেওয়া যায় শুভেন্দুকে নিয়েই কথা হয়েছে৷ তবে ‘শুভেন্দুর সঙ্গে কথা হবে’ বলেই আশাবাদী সৌগত।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...